এমবাপ্পের হ্যাটট্রিকে ট্রেবলের হাতছানি পিএসজির

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২০, ১২:২৫আপডেট : ০৫ মার্চ ২০২০, ১২:২৮

নেইমার ও এমবাপ্পের গোল উদযাপন কাইলিয়ান এমবাপ্পে করলেন হ্যাটট্রিক। ১০ জনের অলিম্পিক লিওঁকে ৫-১ গোলে উড়িয়ে দিলো প্যারিস সেন্ত জার্মেই। ফরাসি কাপ ফাইনালে উঠে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখলো তারা।

আগামী ৪ এপ্রিল লিগ কাপ ফাইনালে এই লিওঁর মুখোমুখি হবে পিএসজি। ওই ম্যাচের মহড়া হয়ে গেল বুধবার। এমবাপ্পের তিন গোলের সঙ্গে নেইমার ও পাবলো সারাবিয়া জাল খুঁজে পান।

মার্টিন টেরিয়েরের গোলে সবার আগে এগিয়ে গিয়েছিল লিওঁ। ১১ মিনিটে পিছিয়ে পড়ার কিছুক্ষণ পরই পিএসজিকে সমতায় ফেরান এমবাপ্পে। লিওঁ বড় ধাক্কা খায় ৬১ মিনিটে ফের্নান্দো মার্সেল দ্বিতীয় হলুদ কার্ড দেখলে। ১০ জনের দল নিয়ে উড়ে যায় তারা। ১-১ স্কোরে থাকা লিওঁ গোল খায় আরও চারটি।

১১ মার্চ বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফিরতি লেগ। এর আগে দুই তারকা এমবাপ্পে ও নেইমারের পারফরম্যান্সে তুষ্ট কোচ টমাস টুখেল, ‘(নেইমার) খেলতেই হবে। সেরা ফর্মে ফিরতে তার ছন্দ দরকার। স্ট্রাসবোর্গের বিপক্ষে আরও একটি ম্যাচ আছে, এটা তার জন্য ভালো হবে।’

এমবাপ্পেকে চেনা ফর্মে ফিরতে দেখে উচ্ছ্বসিত পিএসজি কোচ, ‘(এমবাপ্পে) ডর্টমুন্ডে কঠিন সময় কেটেছিল। কিন্তু ভিন্ন পজিশনে সে দলকে সবকিছু দিচ্ছে। ডর্টমুন্ড ম্যাচের পর ট্রেনিংয়েও দারুণ করছে সে, অনেক শক্তিশালী। পরিষ্কার বোঝা যাচ্ছে, সে ভালো আছে।’

আগামী ২৫ এপ্রিল কাপ ফাইনালে স্তান্দে রেনেস কিংবা সেইন্ত এতিয়েনের মুখোমুখি হবে পিএসজি। লিগ ওয়ানে ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তাদের চেয়ে ১৩ পয়েন্ট পেছনে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্শেই (৫৫)।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের