পাইওনিয়ার ফুটবলে সেরা ইলিয়াস স্মৃতি সংসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২০, ২০:০৮আপডেট : ০৫ মার্চ ২০২০, ২০:০৮

ইলিয়াস স্মৃতি সংসদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ গ্যালারিতে ঢাক-ঢোল বাজিয়ে পুরো ম্যাচেই দলকে অনুপ্রাণিত করে গেছে মাদারীপুরের ইলিয়াস স্মৃতি সংসদের সমর্থকেরা। বিফলে যায়নি তাদের সমর্থন। পাইওনিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে ইলিয়াস স্মৃতি সংসদই। ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে এফসি উত্তরবঙ্গকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলেছে। ম্যাচের প্রথমার্ধ ছিল ১-১। প্রথম গোল করে এগিয়ে যায় ইলিয়াস স্মৃতি সংসদ। জাফরউল্লাহ শরাফত ম্যাচের ২১ মিনিটে দলকে এগিয়ে নেন। পাঁচ মিনিট পর উত্তরবঙ্গ ম্যাচে সমতা নিয়ে আসে। লিওন প্রধান লক্ষ্যভেদ করেন।

৮৪ মিনিটে জয়সূচক গোলটি আসে। জনি শেখের ক্রস উত্তরবঙ্গের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে জয় নিশ্চিত হয়ে যায় ইলিয়াস স্মৃতি সংসদের।

লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ট্রফি ও পদক পেয়েছে। সর্বোচ্চ গোলদাতা এফসি ব্রাক্ষণবাড়িয়ার রাতুল হাওলাদার। ম্যাচসেরা জনি শেখ, লিগসেরা উত্তরবঙ্গের মোহাম্মদ আলী ও সেরা গোলকিপার মিলন মিয়া।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের