আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপ বাছাই ম্যাচও হচ্ছে না

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২০, ১৪:২৬আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৪:২৭

আর্জেন্টিনার অনুশীলনে মেসি (ফাইল ছবি) বিশ্বকাপ বাছাইয়ের রোমাঞ্চ লাতিন আমেরিকা হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের মনে দোলা দিচ্ছিলো। মার্চের শেষ সপ্তাহেই যে তারা নেমে পড়বে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে। কিন্তু সেটি আর হচ্ছে না! করোনাভাইরাসের প্রভাবে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের প্রথম রাউন্ডের খেলা স্থগিত করেছে ফিফা।

২৭ মার্চ এবারের বাছাইয়ে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ ছিল ইকুয়েডর। ঘরের ‍মাঠের এই লড়াইয়ের তিন দিন পর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বলিভিয়ার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিতের অভিযান শুরু করতো বলিভিয়ার বিপক্ষে। ২৬ মার্চ ঘরের ম্যাচের চার দিন পর তাদের আতিথ্য নেওয়ার কথা ছিল পেরুর মাঠে।

যদিও সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে স্থগিত করা হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম রাউন্ডের বাছাই পর্বের সব ম্যাচ। করোনাভাইরাস আতঙ্কে ফিফার কাছে ম্যাচ স্থগিতের আবেদন করেছিল লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তাদের অনুরোধ বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার ফিফা মার্চের সব খেলা স্থগিতের ঘোষণা দিয়েছে।

কনবেমলের ১০ দেশ- আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে ও ভেনেজুয়েলা ফিফাকে লেখা চিঠিতে জানিয়েছিল, করোনার প্রাদুর্ভাব প্রভাব ফেলতে পারে তাদের দলগুলোর ওপর। কারণ ইউরোপিয়ান লিগে খেলে থাকেন এই অঞ্চলের অনেক খেলোয়াড়। এই অবস্থায় ঝুঁকি সামলাতে তাদের কোয়ারেন্টাইনে রাখা হলে দলগুলো খেলতেই পারবে না।

ফিফা তাদের অনুরোধে সাড়া দিয়ে জানিয়েছে, শিগগিরই স্থগিত হয়ে যাওয়া ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পরের রাউন্ড সেপ্টেম্বরের শুরুতে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের