সান্ত্বনাকে ১০ এবং উন্নতিকে ৫ লাখ টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ২১:৫১আপডেট : ১৬ মার্চ ২০২০, ২১:৫১

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সান্ত্বনা রানী আন্তর্জাতিক তায়কোয়ান্দোতে সাফল্য পাওয়া সান্ত্বনা রানী রায় ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেরা উন্নতি খাতুনের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের পরিবারের দুর্দশার খবর জেনে তাদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের সান্ত্বনা রায় পেতে যাচ্ছেন ১০ লাখ টাকার সঞ্চয়পত্র। ঝিনাইদহের উন্নতি খাতুন পাবেন ৫ লাখ টাকা। উন্নতির মা ক্যান্সারের সঙ্গে লড়ছেন। তার মায়ের চিকিৎসার জন্য এই অর্থ বরাদ্দ হয়েছে। স্থানীয় হাসপাতালেও তার চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সোমবার বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সান্ত্বনা রানী ও উন্নতি খাতুনের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। মিডিয়ার প্রতিবেদন দেখে তাদের বিষয়ে খোঁজ নেন। উন্নতির মায়ের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অনুমোদন করেছেন্ এবং সান্ত্বনার জন্য ১০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুমোদন করেছেন। কিছুদিনের মধ্যে তা আমরা দিতে পারবো। উন্নতির মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রী আরও ব্যবস্থা করবেন।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের