করোনার কারণে পেলেকে নিয়ে দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২০, ১৩:৩১আপডেট : ২১ মার্চ ২০২০, ১৩:৩১

করোনার কারণে পেলেকে নিয়ে দুশ্চিন্তা নিতম্বে অস্ত্রোপচারের পর এখন বাড়িতেই আছেন পেলে। এর মধ্যে বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। তাই হোম কোয়ারেন্টাইনে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। এমনিতেই তিনি নানা রোগে আক্রান্ত, তার ওপর বয়স হয়েছে ৮০ বছর। করোনায় আক্রান্ত হলে সেটি মারাত্মক আকারই ধারণ করবে। তাই তাকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভক্তদের।

সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় তাকে। তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবলে মাঠের দিনগুলোতে প্রতিপক্ষের সঙ্গে যেমন লড়াই করতেন, এখন সেভাবেই লড়াই করছেন রোগের সঙ্গে। প্রায় সময়ই তাকে হাসপাতালে যেতে হচ্ছে। বয়সের ভারটাও শরীরের ওপর পড়ছে। এই অবস্থায় বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনায় আরেক দফা তাকে নিয়ে নিয়ে দুশ্চিন্তা করছেন ভক্তরা। ব্রাজিলিয়ান এক সংবাদমাধ্যমের খবর, এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন পেলে, শিগগিরই তার ভবিষ্যতের সব সূচি বাতিল করা হবে।
পেলে যে এই মুহূর্তে ভালো আছেন, সেই খবরটা ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজেই দিয়েছেন। নিতম্বের অস্ত্রোপচারের পর তার ছেলে এদিনিয়ো জানিয়েছিলেন, তার বাবা ভীষণ অস্বস্তিতে ভুগছেন। যদিও দিনকয়েক পর এই কিংবদন্তি নিশ্চিত করেছিলেন, তার কোনও সমস্যা নেই। সেই একই কথা তিনি আবারও শুনিয়েছেন সিএনএনকে, ‘বিষণ্নতায় ভোগার কথা বলা হচ্ছিল, জানি না কেন তারা এসব বলছিল। গত দুই বছর অনেকবার হাসপাতাল কিংবা অস্ত্রোপচার করা হয়েছে আমার, পরবর্তীতে আমি আবার নিজের পায়ে হেঁটেছি।’

মানুষের উৎকণ্ঠার প্রতি শ্রদ্ধা রেখেই তিনবারের বিশ্বকাপ জয়ী বলেছেন, ‘তারা আমাকে নিয়ে দুশ্চিন্তা করা শুরু করলো, আমি তাদের এই চিন্তার প্রতি শ্রদ্ধা জানাই। আমি নিজের পায়েই তো হাঁটছি, তবে ঈশ্বরকে ধন্যবাদ, আমি শুধু বাইক চালাতে পারছি না।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের