মেসির চেয়ে রোনালদো এগিয়ে: পেলে

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২০, ১৯:১৪আপডেট : ২৫ মার্চ ২০২০, ২০:১০

পেলে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি কে কার চেয়ে এগিয়ে, এই বিতর্ক হয়তো শেষ হবে না কখনও। কিন্তু পর্তুগাল ফরোয়ার্ড সমর্থন পেলেন ফুটবলের সর্বকালের সেরার কাছ থেকে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের কাছে রোনালদোই সেরা।

মেসি ও রোনালদো সব মিলিয়ে জিতেছেন ১১টি ব্যালন ডি’অর। বর্তমান ফুটবল বিশ্বে দুজনই সমান তালে দাপট দেখাচ্ছেন। দুজনের মধ্যে রোনালদোকে এগিয়ে রাখলেন তিনবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক পেলে। ইউটিউব চ্যানেল পিলহাদোয় তিনি বলেছেন, ‘এখন বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।’ পেলে তার মতামতের ব্যাখ্যাও দিলেন, ‘আমি মনে করি সে-ই সেরা, কারণ অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ সে। কিন্তু অবশ্যই মেসির কথা ভুলে যাওয়া যাবে না, সে স্ট্রাইকার নয়।’

রোনালদোকে প্রশংসায় ভাসালেও ৭৯ বছর বয়সী ব্রাজিলিয়ান গ্রেট মনে করিয়ে দিলেন, তার ও মেসির চেয়েও সেরা খেলোয়াড় আছেন। সর্বকালের সেরা কে এই প্রশ্নে পেলে বললেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। জিকো, রোনালদিনহো ও রোনালদোর কথা আমরা ভুলতে পারি না। ইউরোপে আছে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ইয়োহান ক্রুইফ। কিন্তু আমি মনে করি তাদের সবার মধ্যে পেলেই ছিল সেরা।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ