ডি ব্রুইনার ধারণা, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২০, ১১:২৭আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১১:৪০

ম্যান সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যাওয়ার পর থেকেই হোম কোয়ারেন্টিনে কেভিন ডি ব্রুইনা। তবে লকডাউনের শুরুতে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডারের মনে হয়েছিল তিনি ও তার পরিববার করোনায় আক্রান্ত। যদিও অসুস্থ থাকা অবস্থায় কোনও পরীক্ষা করাননি তিনি।

করোনাভাইরাসের কারণে ইংলিশ লিগ বন্ধ। ইংল্যান্ডে যেহেতু প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ বেশি, তাই লকডাউনে ‘ঘরবন্দি’ হয়ে থাকতে হচ্ছে খেলোয়াড়দের। ডি ব্রুইনাও সামাজিক দূরত্ব মেনে চলার সঙ্গে বাড়িতেই থাকছেন। তবে শুরুর দিকে লম্বা সময়ের জন্য অসুস্থ হয়ে পড়েছিল তার পরিবারের বেশিরভাগ সদস্য। ভয় ছড়ানো সেই দিনগুলোর কথাই স্কাই স্পোর্টসের কাছে প্রকাশ করেছেন বেলজিয়ান মিডফিল্ডার।

লম্বা সময় অসুস্থ থাকায় ডি ব্রুইনার মনে হয়েছিল, তার পরিবার করোনায় আক্রান্ত। কিন্তু ভাইরাসটি আসলেই শরীরে আছে কিনা, সেটা পরীক্ষা করে দেখা হয়নি। অবশ্য এখন তিনি ও তার পরিবারের সবাই সুস্থ হয়ে উঠেছেন।

২৮ বছর বয়সী ডি ব্রুইনা বলেছেন, ‘লকডাউনের শুরুতে আমার পরিবার ৮-৯ দিন অসুস্থ ছিল। শুরুটা হয়েছিল আমার ছোট ছেলেকে দিয়ে, এরপর আমার বড় ছেলে এবং আমার স্ত্রী। জানি না আমাদের এটা (করোনাভাইরাস) ছিল নাকি ছিল না।’ সঙ্গে যোগ করলেন, ‘সৌভাগ্যক্রমে আমরা এটা থেকে বের হয়ে আসতে পেরেছি। গত দুই-তিন সপ্তাহ আমরা পুরোপুরি ভালো আছি। এখন আমরা একটা রুটিন তৈরি করেছি এবং সবকিছু ঠিকঠাক চলছে।’

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে প্রিমিয়ার লিগ। কবে খেলা ফিরবে, এই প্রশ্নের উত্তর কারও কাছে নেই। ডি ব্রুইনা কিন্তু নিজেকে ফিট রাখার কাজ চালিয়ে যাচ্ছেন। সেটা কিভাবে? ম্যানসিটি তারকা বললেন, ‘(লকডাউনের) প্রথম দুই সপ্তাহ খুব অদ্ভুত ছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না আসলে হচ্ছেটা কী। এরপর আমি একটা ট্রেডমিল জোগাড় করি। বেশ সাঁতারও কেটেছি। নিজেকে ভাগ্যবানই বলতে হবে, কারণ নিচের তলায় আমার সুইমিং পুল আছে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের