ফিটনেস নিয়ে অনলাইন ক্লাস, ‘অভূতপূর্ব’ সাড়ায় অবাক মারুফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ১৮:২৫আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৯:৪৩

ফুটবল কোচ মারুফুল হক করোনাভাইরাসের কারণে এক মাসের বেশি সময় ধরে ফুটবল লিগ বন্ধ। ছুটিতে ফুটবলাররা সবাই যে যার বাসায় ফিটনেস ধরে রাখার চেষ্টায় আছেন। তাদের সেই চেষ্টাতে সরাসরি অনলাইনের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন দেশের শীর্ষ তিন কোচ- মারুফুল হক, সাইফুল বারী টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টু। তাদের এই কার্যক্রমে খেলোয়াড় ও অন্য কোচদের কাছ থেকে ‘অভূতপূর্ব’ সাড়া মিলেছে।

আগামী ২৪ এপ্রিল বিকেলে অনলাইনের মাধ্যমে ফিটনেস নিয়ে হাজির হতে চলেছেন দেশের সেরা তিন কোচ। সেখানে তাদের প্রাথমিক লক্ষ্য, ১০০ জনকে নিয়ে সেশন করবেন। কিন্তু দুই দিনেই তিনশ খেলোয়াড় ও কোচ আগ্রহ দেখিয়েছেন।

মারুফুল তাই অবাক, ‘আমরা ভাবতে পারিনি এত মানুষের সাড়া পাবো। কোচ ও খেলোয়াড়রা যেভাবে সাড়া দিয়েছেন, তাতে করে আমরা অভিভূত। এর মধ্যে প্রত্যন্ত অঞ্চল থেকে বেশি সাড়া মিলেছে। তবে আমরা শুরুতে ১০০ কোচ ও খেলোয়াড়কে নিয়ে সেশনটি করব। টেকনিক্যাল কারণে এর চেয়ে বেশি সম্ভব না। বাকিদের অন্য সময় অন্য আলোচনায় সুযোগ থাকবে।’

৪০ মিনিটের সেশনে দুটি অংশ থাকছে। শুরুতে তিনজন কোচ ফিটনেস নিয়ে পাঁচ মিনিট করে কথা বলবেন। তারপর অংশগ্রহণকারী সবার কাছ থেকে প্রশ্ন ও পরবর্তীতে উত্তর দেওয়া হবে। তবে এত অল্প সময়ে সবার প্রশ্ন ও উত্তর দেওয়া কঠিন মানছেন মারুফুল, ‘আমরা হয়তো সবার কাছ থেকে অল্প সময়ের মধ্যে প্রশ্ন নেওয়া কিংবা উত্তর দিতে পারব না। যতটুকু পারব, ততটকু দেবো। প্রয়োজনে এরপরেই আবার একটি সেশন করে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে।’

করোনাকালে তিন কোচের এই নতুন উদ্যোগ এখানেই থেমে থাকছে না। মারুফুল বললেন, ‘আমাদের এমন উদ্যোগ চলতেই থাকবে। পরের সপ্তাহে অন্য কোনও বিষয় নিয়ে আমরা হাজির হবো, যেন সবাই এতে উপকৃত হয়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক