লিগের ভবিষ্যৎ নির্ধারণ করবে নির্বাহী কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ১৫:৫৮আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৬:১০

অনলাইনে হয়েছে লিগ কমিটির সভা করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। খেলা বন্ধ থাকলেও ক্লাবগুলোর ব্যয় কিন্তু কমেনি। বিদেশি খেলোয়াড়দের বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে তাদের। এছাড়া অন্যান্য খরচ তো আছেই। বর্তমান অবস্থা নিয়ে পেশাদার লিগ কমিটি আজ (শনিবার) সভায় বসেছিল।

সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও আদতে বড় কোনও সিদ্ধান্ত হয়নি। লিগ কমিটি বাফুফের নির্বাহী কমিটির ওপর ছেড়ে দিয়েছে প্রিমিয়ার ফুটবলের লিগের ভবিষ্যৎ। সেখানেই এবারের লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

করোনার কারণে অনলাইনে হয়েছে লিগ কমিটির সভা। সেখানে ক্লাবগুলোর ক্ষতি পুষিয়ে ওঠার লক্ষ্যে ফিফা-এএফসির মাধ্যমে আর্থিক প্রণোদনা প্রদান এবং প্রয়োজনবোধে বিদেশি খেলোয়াড় ব্যতীত লিগ আয়োজন করা, রেলিগেশন রোধকরণ ও অনিশ্চিত পরিস্থিতিতে চলমান লিগ স্থগিত বা বাতিলকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়েছে।

লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছেন, ‘লিগ কমিটি ইচ্ছা করলেই ফুটবল লিগ বন্ধ বা নতুন করে শুরু হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না। এটা পুরোপুরি নির্বাহী কমিটির ওপর নির্ভর করে। এছাড়া ফিফা-এএফসির বিষয় তো আছেই। তাদের অনুমতি ছাড়া লিগ বন্ধ বা অন্য কিছু করা যাবে না।’

শিগগিরিই নির্বাহী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সালাম।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের