করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তবে বাফুফে চাইছে এরমধ্যেই নির্বাচন ও কংগ্রেসে যারা আসবেন, তাদের নাম নিশ্চিত করতে। যদিও করোনার কারণে সেই সময়সীমা বাড়িয়েই চলেছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
নতুন সময় অনুযায়ী, আগামী ১২ মে পর্যন্ত কাউন্সিলর বা ভোটাররা নিজেদের নাম বাফুফেকে পাঠাতে পারবেন। করোনা পরিস্থিত পর্যবেক্ষণ করে বাফুফে প্রয়োজনে এই নাম পাঠানোর সময়সীমা আরও বাড়াতে পারে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আগেই বলেছেন, ‘করোনা পরিস্থিতির ওপর আমরা নজর রেখে চলছি। সেই অনুযায়ী ডেলিগেটদের নাম পাঠানোর সময়সীমা বাড়ানো হয়েছে।’
প্রতি চার বছর অন্তর এই নির্বাচনে সারাদেশ থেকে প্রায় ১৪০ জন কাউন্সিলর বা ভোটার অংশ নিতে পারবেন।







