দুই মাস পর ইতালিতে ফিরলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২০, ২৩:৪২আপডেট : ০৫ মে ২০২০, ২৩:৪৪

ইতালিতে ফিরেছেন রোনালদো জন্মস্থান পর্তুগালের মাদেইরার গিয়েছিলেন বেড়াতে। ক্রিস্টিয়ানো রোনালদো কি আর জানতেন এত লম্বা সময় থাকতে হবে সেখানে। ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করায় পর্তুগালেই থেকে যেতে হয় তাকে। প্রায় দুই মাস মাদেইরার থাকার পর সোমবার ইতালিতে ফিরেছেন পর্তুগিজ তারকা। অবশ্য এখনই জুভেন্টাসের অনুশীলনে ফেরা হচ্ছে না তার, থাকতে হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিনে।

১৮ মে ইতালিয়ান ক্লাবগুলোর পুরোদমে অনুশীলনে ফেরার কথা। রোনালদোরও ওই সময়ই ‍তুরিনে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিল ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো। কিন্তু অনেক অঞ্চল অনুশীলন মাঠ খোলার অনুমতি দেওয়ায় ইতালিয়ান সরকার ৪ মে থেকে ক্লাবগুলোকে নিজেদের কার্যক্রম চালানোর ঘোষণা দেয়। তখনই জুভেন্টাস তাদের বিদেশি খেলোয়াড়, যারা ইতালিতে ছিলেন না, তাদের ফিরে আসার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী প্রায় দুই মাস পর তুরিনে ফিরেছেন রোনালদো।

লম্বা সময় পর্তুগালে ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গার। তাই ইতালিতে ফিরলেও অনুশীলনে এখনই যোগ দেওয়া হচ্ছে না তার। স্বেচ্ছায় ১৪ দিন আলাদা থাকতে হবে রোনালদোকে। তিনি তুরিন ছাড়ার পর জুভেন্টাসের বেশ কয়েকজন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

আজ (মঙ্গলবার) থেকেই অনুশীলন শুরু করেছে জুভেন্টাস। তবে প্রত্যেক খেলোয়াড় সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন করছেন। তাদের অনুশীলনে ফেরার দৃশ্য ফুটবলভক্তদের জন্য স্বস্তির হলেও সিরি ‘আ’ কবে শুরু হবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি ইতালিয়ান লিগ কর্তৃপক্ষ।

শঙ্কা আরও বেশি জন্মেছে বুন্দেসলিগার অনুশীলনের দৃশ্যপটে। জার্মান লিগের দলগুলো অনুশীলন শুরু করার পর নতুন করে করোনাভাইরাস থাবা মেরেছে। এফসি কোলনের তিন জনের করোনা আক্রান্ত হওয়ার পর জার্মান ফুটবলে আরও ১০ জনের পজিটিভ ধরা পড়েছে। এই অবস্থায় বুন্দেসলিগার ভবিষ্যৎ নিয়ে জন্মেছে সংশয়। তাই ইতালিয়ান ক্লাবগুলো অনুশীলনের অনুমতি পেলেও তাদের মাঠের লড়াইয়ে ফেরার বিষয়টি এখনও অনিশ্চিত।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের