মেসির সঙ্গে জুটিতে লাউতারোর ‘ভালো’ দেখছেন আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২০, ২১:৪৮আপডেট : ০৩ জুন ২০২০, ২১:৫০

মেসির সঙ্গে জুটিতে লাউতারোর ‘ভালো’ দেখছেন আর্জেন্টিনা কোচ স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর, লাউতারো মার্তিনেজের সঙ্গে চুক্তি স্বাক্ষরের খুব কাছে বার্সেলোনা। শেষ পর্যন্ত ইন্টার মিলান থেকে এই ফরোয়ার্ডকে যদি আনতে পারে কাতালানরা, তাহলে সেখানে লাউতারোরই লাভ দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

জাতীয় দলে লিওনেল মেসির সঙ্গে জুটি গড়েছেন লাউতারো। বার্সেলোনায় এলে ক্লাবেও আক্রমণভাগে জুটি বাঁধবেন তারা। সময়ের সেরা ফুটবলারের সঙ্গে ক্লাব ফুটবলে বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরির সঙ্গে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারবেন ২২ বছর বয়সী স্ট্রাইকার- এমনটাই মনে করেন আজেন্টিনা কোচ স্কালোনি।

এর আগে অবশ্য লাউতারোর একাদশে জায়গা পাওয়া নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন আর্জেন্টাইন কোচ। এবারও একাদশের কথা বলেছেন তিনি, তবে মেসির সঙ্গে খেলার মাধ্যমে লাউতারোর পরিপক্ক হওয়ার সুযোগ দেখছেন স্কালোনি। আর্জেন্টাইন টেলিভিশন টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘মেসির সঙ্গে খেলতে পারলে ওর (লাউতারো) ভালো হবে, আরও ভালোভাবে বেড়ে উঠতে পারবে, এতে কোনও সন্দেহ নেই। যদিও একটা কথা থেকেই যাচ্ছে, নিজের জায়গা ধরে রাখতে ওকে লড়াই করতে হবে, যেমনটা করছে ইন্টার মিলানে।’

বার্সেলোনায় লুইস সুয়ারেজের উত্তরসূরি ভাবা হচ্ছে লাউতারোকে। এবারের মৌসুমে করোনার কারণে খেলা বন্ধ হওয়ার আগে ইন্টার মিলানের জার্সিতে তিনি ৩১ ম্যাচে করেছেন ১৬ গোল। এরপরও বার্সেলোনার একাদশে জায়গা নিশ্চিত নয় এই স্ট্রাইকারের। স্কালোনি তাতে খুব একটা সমস্যা দেখছেন না, ‘আমরা শান্ত আছি। যদি সে ক্লাব পাল্টায়, তাতে হয়তোবা শুরুর একাদশে তার জায়গা নিশ্চিত হবে না। যতক্ষণ পর্যন্ত সুযোগ পাওয়া সময়ে সে তার ফর্ম ধরে রাখছে, ততক্ষণ বিষয়টা আমাদের খুব একটা ভাবাচ্ছে না।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের