অনলাইনে কোচের নির্দেশনা কাজে দিচ্ছে সুফিলদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ২০:৪৭আপডেট : ০৭ জুলাই ২০২০, ২০:৪৭

বাংলাদেশ ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল দুই বছর জাতীয় দলের কোচ হিসেবে কাজ করছেন জেমি ডে। ইংলিশ কোচের সঙ্গে খেলোয়াড়দের সমন্বয়টা দেখার মতো। দেশে থাকলে সরাসরি মাঠের অনুশীলনে তার পরামর্শ পেয়ে থাকেন সুফিল-জীবনরা। কিন্তু এই মুহূর্তে করোনায় খেলা বন্ধ, ডেও আছেন ইংল্যান্ডে। তবে সেখান থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি। সেই অনুযায়ী ব্যক্তিগতভাবে অনুশীলন করে যাচ্ছেন খেলোয়াড়রা।

ডের অধীনে ফুটবলারদের সমন্বয় বেশ ভালো। কথাটা আবারও উচ্চারণ করলেন জাতীয় দলের ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘গত দুই বছর ধরে তার কোচিংয়ে আমরা ভালো করে আসছি। আমাদের সঙ্গে তার খুব সহজেই বোঝাপড়া গড়ে ওঠে। আমরা সত্যি তার প্রতি কৃতজ্ঞ। এই মহামারীতে আমরা যখন লকডাউনে, তখনও খুব সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে কাছে পাচ্ছি। আমাদের অসুবিধাগুলো তাকে জানাতে পারছি এবং তিনি আমাদের সঙ্গে সেগুলো নিয়ে কাজ করছেন।’

ডের পাশাপাশি সহকারী কোচদের ভূমিকাও তুলে ধরলেন সুফিল, ‘বিদেশি কোচিং স্টাফদের সঙ্গে দেশীয় কোচেরাও আমাদের সার্বক্ষণিক পরামর্শক ও প্রদর্শক হিসেবে নিয়োজিত থাকেন। যেমন কায়সার ভাইয়ের (মাসুদ পারভেজ কায়সার) কথা যদি বলি, জেমির সব কৌশল প্রয়োগের ক্ষেত্রে তার একটি কঠিন ভূমিকা থাকে। সব খেলোয়াড়ের সঙ্গে তাদের বন্ধুসুলভ আচরণ এবং মাঠের বাইরের ব্যক্তিগত সব সমস্যায় তাদের অভিভাবক স্বরূপ আমরা পাশে পাই।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী