বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন মারিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২০, ১৮:২৭ আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৮:৪০

বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার মারিয়া মান্দা সাম্প্রতিক সময়ে মেয়েদের ফুটবলে আশাতীত সাফল্য। সাফ ছাড়াও এএফসির বয়সভিত্তিক প্রতিযোগিতাতে ভালো করছে বাংলাদেশ নারী ফুটবল দল, বিশেষ করে অনূর্ধ্ব-১৬ বিভাগে। টানা দুইবার চূড়ান্ত প্রতিযোগিতায় খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা। সেই দলটির অধিনায়ক মারিয়া মান্দা স্বপ্ন দেখেন মেয়েদের বিশ্বকাপে খেলার।

ছেলেরা যেখানে টানা চার সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, সেখানে বাংলাদেশের মেয়েরা ২০১৬ সালে খেলেছে ফাইনালে। এছাড়া তিনবার খেলেছে সেমিফাইনালে। তাই লাল-সবুজ দল নিয়ে বড় স্বপ্ন দেখেন মারিয়া। বয়সভিত্তিক প্রতিযোগিতায় দাপটের সঙ্গে খেলার সঙ্গে জাতীয় মূল দলে জায়গা করে নেওয়া এই মিডফিল্ডার বললেন, ‘আমরা ভালো ফুটবল খেলে আসছি। ভবিষ্যতে আরও ভালো খেলতে চাই। আমাদের স্বপ্ন আছে একসময় বিশ্বকাপে খেলার। একসময় এই দেশকে বিশ্বকাপের কাতারে দেখতে চাই।’

অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়কত্ব উপভোগ করছেন মারিয়া, ‘আমি মনে করি এটি আমার জন্য সৌভাগ্যের বিষয়। এই দায়িত্বের কারণে আরও ভালো খেলতে ইচ্ছা হয়।’

করোনা পরিস্থিতির কারণে খেলা বন্ধ আছে। ময়মনসিংহে নিজের বাসায় সময় কাটছে তার। ‘অবসর’ সময়ে কিন্তু বসে নেই নারী দলের এই মিডফিল্ডার। ফিটনেস ধরে রাখতে কাজ করে যাচ্ছেন নিয়মিত, ‘বাসায় থাকছি, মাকে সাহায্য করছি। এছাড়া গানও শোনা হয়। ফিটনেস ধরে রাখতে কোচের (গোলাম রব্বানী ছোটন) দেওয়া শিডিউল অনুযায়ী অনুশীলন করছি। ঘরেই ব্যায়াম করছি, তবে একবেলা মাঠে অনুশীলন করছি।’

মেয়েদের লিগে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন মারিয়া। এমন লিগ নিয়মিত চান তিনি, ‘এই লিগটি নিয়মিত আয়োজন করা হলে আমাদের জন্য উপকার হবে। তাহলে আমরা অর্থনৈতিকভাবে পরিবারকে সাহায্য করতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি