জামালদের ফিটনেস নিয়ে চিন্তিত নন ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১৭:৫৭আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৮:১১

জামালদের ফিটনেস নিয়ে চিন্তিত নন ডে করোনাভাইরাসের কারণে চার মাসের বেশি সময় মাঠে নেই দেশের ফুটবল। তবে আগামী ৫ আগস্ট থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হচ্ছে। গাজীপুরের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৬ ফুটবলার। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সামনে রেখে আবারও জামাল-জীবনরা অনুশীলনে ব্যস্ত হয়ে পড়বেন। তারা লম্বা সময় মাঠের বাইরে থাকলেও প্রধান কোচ জেমি ডে ফিটনেস নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন।

একদিন আগেই জাতীয় দলের প্রাথমিক তালিকা ঘোষণা করেছেন ডে। সোমবার আনুষ্ঠানিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দল নিয়ে নানান কথা বলেছেন এই ইংলিশ কোচ।

চার মাস খেলা না থাকলেও ফুটবলাররা জেমি ডের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রেখেছেন। সেখানে আগে থেকেই ফিটনেস নিয়ে নির্দেশনা দিয়ে রেখেছেন প্রধান কোচ। সেই অনুযায়ী বাসা কিংবা ক্লাবে নিজ উদ্যোগে ফিটনেস ধরে রাখতে ঘাম ঝরিয়েছেন বিপলু-সাদরা।

সেই কারণেই ফিটনেস নিয়ে আশাবাদী ডে, ‘আমার মনে হয় না ফিটনেস নিয়ে কোনও সমস্যা হবে। তারা তো ব্যক্তিগত অনুশীলনের মধ্যে ছিল। এখন কোনও খেলোয়াড় যদি ওজন বাড়িয়ে আসে তাহলে তাকে বিবেচনা করা কঠিন হবে। তবে আমি আশা করবো খেলোয়াড়রা ভালো অবস্থায় থেকে ট্রেনিংয়ে যোগ দেবে। এছাড়া আমি আত্মবিশ্বাসী যে, সব খেলোয়াড়ের ফিটনেস ঠিক থাকবে।’

সঙ্গে যোগ করেছেন, ‘তারা গত চার মাসে আমাকে তাদের ট্রেনিং সেশনের ভিডিও পাঠিয়েছে নিয়মিত। তাদের ওজন, ডায়েট চার্ট সম্পর্কেও আমরা অবগত। দুই সপ্তাহ ট্রেনিংয়ের পর আমার মনে হয় বাকি যে সমস্যাগুলো থাকবে সেগুলো কাটিয়ে উঠবে ওরা।’

প্রাথমিক দল নিয়ে ডে আবারও বলেছেন, ‘তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটেছে এবারের স্কোয়াডে। নতুন যে চারজন ডাক পেয়েছে তারা লিগে নিজেদের প্রমাণ করেছে। এখান থেকে ২৪ জনের স্কোয়াড রাখা হবে। সাধারণত ২৩ জনের দল ডাকার রীতি, তবে চোটের কথা মাথায় রেখে হয়তো একজন বেশি থাকবে।’

বিশ্বকাপের বাছাই পর্বের মাঝে থাকবে এএফসি কাপের খেলাও। সেখানে অংশ নেবে বসুন্ধরা কিংস। জাতীয় দলে বসুন্ধরার বেশ কিছু খেলোয়াড় থাকায় অনুশীলনে সমস্যা হবে কিনা, এমন প্রশ্নে ইংলিশ কোচের উত্তর, ‘বসুন্ধরা কিংসে জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। কাছাকাছি সময় যেহেতু ম্যাচ পড়েছে তাই একটা সংকট তৈরি হতে পারে। তবে আমি অস্কারের (বসুন্ধরার কোচ) সঙ্গে কথা বলবো। আশা করি এই নিয়ে তেমন কোনও ঝামেলা হবে না। এছাড়া জাতীয় ও ক্লাব দলের খেলা মাথায় রেখে আমাদের অনুশীলনের সেশনগুলো সাজানো হবে। দরকার হলে বিশ্রাম দিয়ে অনুশীলন করানো হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের