আত্মবিশ্বাসী বলেই নির্বাচন করছি: কাজী সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৬

সংবাদমাধ্যমে কথা বলছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাফুফে নির্বাচনে দুই সাবেক ফুটবলার বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর দৃশ্যপটে পরিবর্তন। তবে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন আত্মবিশ্বাসী। চতুর্থ দফায় বাফুফে সভাপতি পদে নির্বাচন করতে প্রস্তুত তিনি।

মনোনয়নপত্র তুলে সালাউদ্দিন ও তার অনুসারীরা চলে আসেন বাফুফে ভবনের মাঠে। সেখানেই ঘোষণা করা হয় প্যানেল। সম্মিলিত পরিষদের ব্যানারে নির্বাচনের ঘোষণা দিয়ে প্যানেলের ২১ সদস্যের নামও জানানো হয়। প্যানেল ঘোষণার সময় সালাউদ্দিন বলেছেন, ‘আমি কাজী সালাউদ্দিন। বাফুফের সভাপতি পদপ্রার্থী। আমরা পুরো প্যানেল দিচ্ছি। আমার সঙ্গে সালাম মুর্শেদী সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এবং অন্যরাও আছেন।’

৩ অক্টোবরের বাফুফের নির্বাচনে চ্যালেঞ্জ কতটা, এমন প্রশ্নে সালাউদ্দিনের উত্তর, “আজকে আমাদের ফর্ম কেনার সময় ছিল। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর কথা আপনারা বলছেন। আপনারা সবাই আমাকে চেনেন এবং শেষ তিনটা নির্বাচন তো আমি করেই এসেছি। ’৭১-এ যেমন যুদ্ধে করেছি। ২০০৮ সালে নির্বাচন করেছি। ২০১২ ও ২০১৬ সালেও করেছি। নির্বাচন করতে হলে করবো।”

তিন মেয়াদে ছিলেন, এবার চতুর্থ মেয়াদের জন্য নির্বাচন করতে নামছেন সাবেক এই ফুটবলার। এবারও তিনি আশাবাদী, ‘আমি যদি আত্মবিশ্বাসী না হতাম তাহলে তো নির্বাচনই করতাম না। ফল কী হবে সেটা পরে দেখা যাবে। আমি অনেক আত্মবিশ্বাসী। ইশতেহার যখন দেবো তখন ডিটেলস বলবো। গোটা প্যানেল পরিচিতি নতুনভাবে দিয়ে সবকিছু জানাবো।’

২১ সদস্যের প্যানেলে নতুন মুখ বেশ কয়েকজন। নতুনদের নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন সালাউদ্দিন। সহ-সভাপতি পদের আতাউর রহমান ভূঁইয়ার প্রসঙ্গে যেমন বলেছেন, ‘আমি জানি কিছু কিছু ক্লাবে রেগুলার ফাইন্যান্স করেন তিনি (আতাউর রহমান)। কিছু কিছু ক্লাব তার কাছ থেকে ফাইন্যান্স নেয়ও। আমি ব্যক্তিগতভাবে তার কাছ থেকে যখন দরকার হয়... ফাইন্যান্স করে থাকেন তিনি। স্পোর্টসের সঙ্গে জড়িত অনেকদিন ধরে। আমি তাকে অনুরোধ করেছি, আপনাদের মতো লোকের আসা দরকার। তার কিছু কনসেপ্ট আছে। তা পরে আপনাদের জানানো হবে।’

সিনিয়র সহ-সভাপতি প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘কেউই নতুন না। প্রত্যেকে কিছু না কিছুভাবে স্পোর্টসে জড়িত। গণতন্ত্রে সবসময় লড়াই থাকবে। এর মধ্যেই জয়ের আনন্দ আছে। আগের ইশতেহারের সিংগভাগই বাস্তবায়ন হয়েছে। দুই-চারটি যা পারিনি আগামীতে নির্বাচিত হলে নতুনসহ সবকিছু বাস্তবায়ন করতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের