এএফসি কাপ বাতিল হলেও মালদ্বীপে যেতে চায় বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৭

বসুন্ধরা কিংস বসুন্ধরা কিংসের এএফসি কাপ খেলার কথা ছিল মালদ্বীপে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়নদের খেলা ছিল ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে বাতিল হয়ে গেছে প্রতিযোগিতাটি। তবে এই সময়টাতে অস্কার ব্রুজনের দল বসে থাকতে চাইছে না, খেলতে চায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। মালদ্বীপের ক্লাবের প্রতি তাদের আগ্রহ বেশি।

এএফসি কাপে মালদ্বীপের দুই ক্লাব টিসি স্পোর্টস ও মাঝিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনের বিপক্ষে খেলার কথা ছিল বসুন্ধরা কিংসের। প্রীতি ম্যাচেও তাদের বিপক্ষেই খেলতে আগ্রহী বাংলাদেশ চ্যাম্পিয়নরা। অক্টোবরের মাঝামাঝি সময়ে মালেতে দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ হতে পারে। আবার ঢাকায় যেকোনও একটি দলকে এনে আরও দুটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এএফসি কাপ যেহেতু হচ্ছে না, তাই আমরা বসে থাকতে চাইছি না। আমাদের অনুশীলন চলছে। অক্টোবরে আমরা মালদ্বীপে গিয়ে প্রীতি ম্যাচ খেলতে চাই। ঢাকাতেও তাদের আবার আনতে চাই। শিগগিরই তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো।’

দলটির অন্যতম ডিফেন্ডার তপু বর্মণও প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী, ‘এএফসি কাপ হলো না। তবে আমাদের অনুশীলন চালিয়ে যেতে হচ্ছে। যদিও নতুন মৌসুম শুরুর আগে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলা উচিত, যেন অনুশীলনটা একঘেয়ে না হয়। এতে করে দলের মধ্যে সবার সমন্বয় পরিষ্কার ফুটে উঠবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের