জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কাজী সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৯

কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেছেন কাজী সালাউদ্দিন দেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তি কাজী সালাউদ্দিনের ৬৬তম জন্মদিন আজ (বুধবার)। বিশেষ এই দিনে ভালোবাসা-শুভেচ্ছায় সিক্ত সাবেক এই তারকা স্ট্রাইকার। ফুটবলসংশ্লিষ্ট অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। এছাড়া চিঠিতে শুভেচ্ছা জানিয়েছেন ফিফা ও এএফসি সভাপতি। কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেছেন সালাউদ্দিন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জন্মদিনের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘দিনটি আনন্দে কাটুক। আমরা হয়তো সামনের দিকে একসঙ্গে আবারও কাজ করে যাব, সুন্দর এই খেলাটির জন্য। ফুটবলের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ।’

এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা ব্যস্ততার কারণে আসন্ন বাফুফের নির্বাচনে আসতে পারছেন না। তবে বার্তায় বলেছেন, ‘আমাকে কংগ্রেসে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি আসলে ব্যস্ততার কারণে আসতে পারছি না। জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। সবার চেষ্টায় এশিয়ান ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে।’

কাজী সালাউদ্দিনের ক্যারিয়ার বর্ণাঢ্যময়। ১৯৬৮ সালে দ্বিতীয় বিভাগের দল দিলকুশা দিয়ে ক্যারিয়ার শুরু তার। এরপর খেলেছেন ওয়ারী ও মোহামেডানে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেছেন ভারতের বিভিন্ন জায়গায়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৪ সাল পর্যন্ত একটানা দাপট দেখিয়েছেন আবাহনীর জার্সিতে। মাঝে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে খেলেছেন দেশের বাইরের কোনও পেশাদার লিগে। হংকংয়ের ক্যারোলিনা এফসিতে কাটিয়েছেন এক মৌসুম।

এছাড়া খেলোয়াড়ি জীবন শেষে কোচের ভূমিকাতেও দেখা গিয়েছিল কাজী সালাউদ্দিনকে। জাতীয় দল ও আবাহনীর দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে সংগঠক হিসেবে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন টানা একযুগ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের