জিদানের বিশ্বাস, তিনিই রিয়ালকে পথে ফেরাতে পারবেন

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২০, ১৬:৪৯আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৬:৫২

জিদানের বিশ্বাস, তিনিই রিয়ালকে পথে ফেরাতে পারবেন বড্ড অচেনা এই রিয়াল মাদ্রিদ। যে দলটি গত মৌসুমে করোনাভাইরাস বিরতির পর জাদুর কাঠির ছোঁয়ায় লা লিগা জিতেছিল, সেই তারাই ২০২০-২১ মৌসুমে ধুঁকছে। নিজেদের মাঠেই কিনা হারলো টানা দুই ম্যাচ! বিশেষ করে, বুধবার চ্যাম্পিয়নস লিগে শাখতার দনেৎসস্কের বিপক্ষে ৩-২ গোলের হার কোচ জিনেদিন জিদানের ওপর চাপ আরও বাড়িয়েছে। যদিও ফরাসি কিংবদন্তি লাইনচ্যুত রিয়ালকে পথে ফেরাতে নিজেকেই সঠিক ব্যক্তি হিসেবে মনে করছেন।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের উদ্বোধনী খেলার প্রথমার্ধে রিয়াল একেবারেই এলোমেলো হয়ে পড়েছিল শাখতারের বিপক্ষে। বিরতিতে যাওয়ার আগে ইউক্রেনিয়ান ক্লাব এগিয়ে ছিল ৩-০ ব্যবধানে। লস ব্লাঙ্কোসদের ব্যর্থতার চিত্র ফুটে উঠেছিল লিগের আগের ম্যাচেও। নবাগত কাদিজের কাছে হারতে হয় ১-০ গোলে।

বিবর্ণ রিয়ালের আত্মবিশ্বাসের ঘাটতি পরিষ্কার বোঝা গেছে। খেলায় সেই ধারও নেই। গত মৌসুমে খারাপ সময় পেছনে ফেলে লস ব্লাঙ্কোদের লিগ জেতানো জিদান নিজের ওপর বিশ্বাস রাখছেন। খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠার সামর্থ্য তার আছে বলে জানিয়েছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।

‘এই পরিস্থিতি সামলানোর সামর্থ্য আমার আছে। আমি সেই চেষ্টাই করতে যাচ্ছি। একই সঙ্গে খেলোয়াড়েরাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমরা এখন একটা সমাধান বের করতে চাইছি, আশা করছি আমরা সেটা খুঁজে বের করতে পারবো। এখন আমরা শনিবারের ম্যাচের প্রস্তুতি নেবো।– এল ক্লাসিকোর আগে হারের ধাক্কা কাটিয়ে ওঠার প্রত্যয় জিদানের কণ্ঠে।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে লড়াই এমনিতেই কঠিন পরীক্ষার জায়গা, এর ওপর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ব্যর্থতা ভাবাচ্ছে জিদানকে। বিশেষ করে, খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি মোটেও ভালো লাগছে না তার, ‘অবশ্যই (ম্যাচ হেরে) খারাপ লাগছে। প্রথম গোল থেকে আমরা ভুল করেছি। সত্যি বলতে এরপর আমাদের সবকিছুতেই ঘাটতি ছিল। সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো আত্মবিশ্বাসের ঘাটতি।’    

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে