মেসি বার্সেলোনা ছাড়ুক, চেয়েছিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২০, ১২:২৭আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১২:৪০

মেসি বার্সেলোনা ছাড়ুক, চেয়েছিলেন সাকিব ক্রিকেট তার পেশা হলেও ফুটবলের বড় ভক্ত সাকিব আল হাসান। বিশেষ করে, লিওনেল মেসি বলতে তিনি অজ্ঞান। একবছরের নিষেধাজ্ঞায় যখন মাঠের বাইরে কাটাচ্ছিলেন এই অলরাউন্ডার, তখন চলেছে মেসির বার্সেলোনা ছাড়ার নানা গুঞ্জন। একসময় আর্জেন্টাইন ফরোয়ার্ড সত্যিই ন্যু ক্যাম্প ছাড়ার কথা জানিয়ে দেন্। ওই মুহূর্তে কী ভেবেছিলেন সাকিবের? নিষেধাজ্ঞা কাটানোর পর প্রথমবার ভক্ত-সমর্থক ও সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে সাকিব জানালেন, তিনিও চেয়েছিলেন মেসি বার্সেলোনা ছাড়ুক।

সাকিব আগেই ঘোষণা দিয়েছিলেন ইউটিউব চ্যানেলে এসে ভক্তদের প্রশ্নের উত্তর দেবেন। এজন্য সবার কাছ থেকে প্রশ্ন চেয়েছিলেন গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া বাঁহাতি অলরাউন্ডার। সেখানেই এক ভক্তের প্রশ্ন ছিল মেসি-বার্সেলোনার ‘বিচ্ছেদ’ নিয়ে।

গত জুনে বুরোফ্যাক্সের মাধ্যমে মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর তোলপাড় হয়ে ওঠে গোটা ফুটবল বিশ্ব। ওই সময় মেসিভক্ত সাকিবের কী মনে হয়েছিল? বিশ্বসেরা অলরাউন্ডার কিন্তু চেয়েছিলেন মেসি বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটি কিংবা প্যারিস সেন্ত জার্মেইয়ে যাক।

‘সত্যি বলতে, আমি চাচ্ছিলাম মেসি মুভ করুক। মুভ করে ম্যানসিটি অথবা পিএসজিতে যাক। আমরা ধারণা, ওই দুই জায়গায় গেলে মেসি অনেক ভালোভাবে খেলতে পারতো, অনেক ফ্রিভাবে খেলতে পারতো। যেহেতু ওর ক্যারিয়ারের একদম শেষ সময়। এই বছর আর পরের বছর হয়তো ও ভালোভাবে উপভোগ করতে পারতো, যেটা হয়তো বার্সেলোনাতে অতটা সম্ভব হয় না। কারণ গত তিন-চার বছর ওর একার ওপর অনেক চাপ যাচ্ছে।’- মেসির বার্সা প্রসঙ্গে বলেছেন সাকিব।

সিদ্ধান্ত পাল্টে ন্যু ক্যাম্পে থেকে গেছেন মেসি। তবে সামনে বছর চুক্তির মেয়াদ শেষে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বার্সা ছেড়ে যাবেন বলেই শোনা যাচ্ছে। সাকিব অবশ্য এই মুহূর্তে বার্সার জার্সিতে সেরা মেসিকে দেখার প্রত্যাশা, ‘তবে যেহেতু বার্সেলোনাতেই আছে (মেসি), আমি চাইবো ও বার্সেলোনাকে ওর সেরাটা দিয়েই যেন শিরোপা জিতিয়ে বের হতে পারে, অবশ্য যদি বের হতে চায় পরের বছর।’ 

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী