করোনামুক্ত হলেন স্বপ্না-শামসুন্নাহাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ২০:৩৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২০:৪০

করোনামুক্ত হলেন স্বপ্না-শামসুন্নাহাররা দিনকয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৪ নারী ফুটবলার। আশার কথা, তারা সবাই সেরে উঠেছেন। মঙ্গলবার করা কোভিড-১৯ পরীক্ষার ফল আজ (বুধবার) এসেছে। তাতে সবারই করোনামুক্ত হওয়ার খবর মিলেছে।

করোনামুক্ত হয়ে স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না ফিরে গেছেন তার ক্লাব বসুন্ধরা কিংসে। আর বাকি তিনজন- রেহানা আক্তার, শামসুন্নাহার ও আনাই মোগিনি আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবাসিক ক্যাম্পে।

মেয়েদের এবারের ক্যাম্পে ৩৪ জন খেলোয়াড় আছেন। এরমধ্যে দুজন বাদে সবাই খেলছেন লিগে।

স্বপ্নাসহ অন্য তিনজন করোনায় আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। তবে এবার পরীক্ষায় নেগেটিভ আসায় এখন তারা আবারও অনুশীলনে ফিরতে পারবেন।

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের মেয়েরা এখন সবাই সুস্থ। দুই স্টাফও করোনামুক্ত হয়েছেন। তাদের আজই করোনা নেগেটিভ ফল এসেছে। এখন তারা অনুশীলনে ফিরতে পারবে। এছাড়া তো কিছু করার নেই। করোনাকে মেনে নিয়েই সবাইকে পথ চলতে হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের