নাপোলি স্টেডিয়াম এখন ম্যারাডোনার নামে

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২০, ১১:৪১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১১:৪১

নাপোলি স্টেডিয়াম এখন ম্যারাডোনার নামে গোটা পৃথিবীতে ডিয়েগো ম্যারাডোনার জনপ্রিয়তা আছে। এবং তার মৃত্যু পরও চিরজীবন ফুটবলপ্রেমীদের হৃদয়ে থেকে যাবেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। নেপলসের মানুষদের কাছে তো অবশ্যই। ইতালিয়ান শহরটির ক্লাব নাপোলিকে স্মৃতির মণিকোঠায় সাজিয়ে রাখার উপলক্ষ এনে দিয়েছিলেন তিনি। আর তাই নেপলসের মানুষের আবেগে নানাভাবে মিশে আছেন ৬০ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া কিংবদন্তি। এই কারণে তার মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই নাপোলি ইঙ্গিত দিয়েছিল তাদের স্টেডিয়ামের নাম পাল্টে ম্যারাডোনার নামে করার।

নাম পাল্টেও ফেলেছে নাপোলি। স্তাদিও সান পাওলো এখনও স্তাদিও ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা। শুক্রবার নেপলস সিটি কাউন্সিল নাম পরিবর্তনের স্বীকৃতি দিয়েছে। ম্যারাডোনার ক্লাব ছাড়ার পর ১০ জার্সিকে অবসরে পাঠিয়ে দেওয়া এবং মৃত্যুর পর স্টেডিয়াম তার নামে করে বিশেষ শ্রদ্ধা জানানো- বলার অপেক্ষা রাখে না ইতালিয়ান ক্লাবটির সবটা জুড়ে আছেন ম্যারাডোনা।

নাপোলির ৯৪ বছরের ফুটবল ইতিহাসে কেবল দুটো স্কুদেত্তো জেতার সুযোগ হয়েছে। আর এই দুটোই ঘরে উঠেছিল ডিয়েগো ম্যারাডোনার জাদুতে। নেপলসের ক্লাবে উৎসবের রং ছড়িয়ে দেওয়া ফুটবল ঈশ্বর সিরি ‘আ’ জিতিয়েছিলেন ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মৌসুমে। তাছাড়া ইউরোপিয়ান প্র্রতিযোগিতায় একমাত্র শিরোপা উয়েফা কাপও ঘরে উঠেছিল ম্যারাডোনার সৌজন্যে।

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের মৃত্যুর পর ইউরোপা লিগের ম্যাচে শ্রদ্ধা জানিয়েছিল নাপোলি। পরে রোমার বিপক্ষে লিগ ম্যাচেও জানানো হয়েছে শ্রদ্ধা। ম্যাচের দশম মিনিটে রেফারি খেলা বন্ধ রাখেন এবং দুই দলের খেলোয়াড়, কোচ ও স্টাফেরা এক মিনিটের করতালিতে স্মরণ করেন ম্যারাডোনাকে। আর এবার নাপোলি তাকে আবারও বড় সম্মান জানানো স্টেডিয়ামের নাম পাল্টে।

গত ২৫ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন ম্যারাডোনা। মাত্র দুই সপ্তাহ আগেই মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল তার। হাসপাতাল ছেড়ে ফিরেছিলেন নিজ বাড়িতে। কে জানতো, পৃথিবীতে তার জন্য অপেক্ষা করছিল আর কয়েকটা দিন। মাত্র ৬০ ‍বছর বয়সে কোটি ফুটবলভক্তকে কাঁদিয়ে অন্য পারের বাসিন্দা হয়েছেন বাঁ পায়ে অসংখ্য মুহূর্তের জন্ম দেওয়া ফুটবল ঈশ্বর।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের