বেটিং-বিধি ভাঙায় ১০ সপ্তাহ নিষিদ্ধ আতলেতিকো ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২০, ২১:৩১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৩৫

আতলেতিকো মাদ্রিদের ইংলিশ ডিফেন্ডার কিয়েরন ট্রিপিয়ের ঘটনাটা ২০১৯ সালের জুলাইয়ের। ‍টটেনহাম ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যাওয়ার আলোচনা চলছিল তার। ২০ মিলিয়ন ‍পাউন্ডে লন্ডন ছেড়ে মাদ্রিদের ক্লাবে পাড়িও জমালেন কিয়েরন ট্রিপিয়ের। কিন্তু ওই দলবদল নিয়ে চলা বাজিতেই ফেঁসে গেলেন তিনি। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) বেটিং-বিধি ভাঙায় বড় শাস্তি পেয়েছেন এই ডিফেন্ডার। ১০ সপ্তাহ নিষিদ্ধ হয়েছেন ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে।

এফএ’র বেটিং-বিধি অনুযায়ী, কোনও ফুটবলার ফুটবল সংশ্লিষ্ট ‍কোনও বিষয়ে বাজি ধরা কিংবা বাজি সম্পর্কিত কোনও তথ্য বাজিকরদের কাছে দিতে পারবেন না। এই বিধি ভাঙাতেই ট্রিপিয়েরকে ১০ সপ্তাহের নিষেধাজ্ঞার শাস্তির সঙ্গে ৭০ হাজার পাউন্ড জরিমানা করেছে এফএ।

গত মে মাসে ৩০ বছর বয়সী রাইটব্যাকের বিরুদ্ধে অভিযোগ আনে এফএ। এই অভিযোগের শুনানিতে উপস্থিত থাকার জন্য গত অক্টোবরে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ডের নেশনস লিগের স্কোয়াডে থাকলেও পরে নাম প্রত্যাহার করে নিতে হয়েছিল ট্রিপিয়েরকে।

টটেনহাম থেকে আতলেতিকোয় যোগ দেওয়া নিয়ে চলা বাজিতে সাতটি অভিযোগ আনা হয়েছিল ট্রিপিয়েরের বিরুদ্ধে। তার মধ্যে ‍চারটির প্রমাণ পেয়েছে এফএ’র গড়ে দেওয়া স্বাধীন কমিশন। বাকি তিনটি বাতিল করা হয়েছে। ওই কমিটিই ফুটবল সংশ্লিষ্ট সব কর্মকাণ্ড থেকে ১০ সপ্তাহ নিষিদ্ধ করেছে আতলেতিকো ডিফেন্ডারকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।

এর অর্থ হলো, ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত খেলতে পারবেন না ট্রিপিয়ের। এই সময়ে ৩০ বছর বয়সী ডিফেন্ডার আতলেতিকোর জার্সিতে মিস করবেন অন্তত ১২ ম্যাচ। যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে চেলসির বিপক্ষে দুই লেগের খেলা। তবে খেলতে পারবেন ৭ মার্চ নগরপ্রতিপক্ষ রিয়ালের বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের