স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নেই মেসি!

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১, ২৩:৪৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২৩:৪৫

চেনারূপে ফিরেছেন লিওনেল মেসি। তাতে লা লিগার শীর্ষ চারে ফিরেছে বার্সেলোনা। কিন্তু ছন্দ ফিরে পাওয়া ‍কাতালান ক্লাবে আবারও ধাক্কা! বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নামছে বার্সেলোনা। কিন্তু ম্যাচটিতে তারা পাচ্ছে না অধিনায়ক মেসিকে। সংবাদমাধ্যম মার্কা ও ইএসপিএন বার্সেলোনা সমর্থকরদের জন্য এমন দুঃসংবাদই দিয়েছে।

‘অস্বস্তিবোধ’ করায় বুধবার সকালের অনুশীলন সেশনে ছিলেন না মেসি। তখন থেকেই তাকে নিয়ে শঙ্কা তৈরি। যদিও ভক্তরা আশা বুক বেঁধেছিলেন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে পাওয়া যাবে আর্জেন্টাইন তারকাকে। কিন্তু মার্কাইএসপিএন খারাপ খবরই দিয়েছে তাদের।

গ্রানাদার বিপক্ষে লিগের সবশেষ ম্যাচে ‍জোড়া গোল করেছিলেন মেসি। ওই ম্যাচেরই এক ফুটেজে দেখা গেছে, মাঠের মধ্যে পায়ে হাত দিয়ে অস্বস্তিবোধ করছিলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। পরে তিনি মাঠ থেকে উঠেও যান। এজন্য বুধবার অনুশীলনও করেননি। তবে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার খবর, সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচও খেলতে পারছেন না মেসি।

স্প্যানিশ সুপার কাপের অন্য সেমিফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদ ও আথলেতিক বিলবাও। এদের মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনালে দেখা যেতে পারে মেসিকে, অবশ্য সোসিয়েদাদ বাধা পেরিয়ে যদি বার্সেলোনা শিরোপা নির্ধারণী ম্যাচে উঠতে পারে তবে।

গ্রানাদা ম্যাচের পর মঙ্গলবার অনুশীলন করেছিলেন মেসি। তবে অস্বস্তিবোধ করেছিলেন, যে কারণে বুধবারের অনুশীলন থেকে বিরত থাকেন। আর এখন শোনা যাচ্ছে, স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে খেলতেই পারবেন না আর্জেন্টাইন সুপারস্টার।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সা। সেখানে মেসির না থাকাটা নিঃসন্দেহে বার্সেলোনার জন্য বিশাল ধাক্কা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি