আহসান উল্লাহ স্টেডিয়ামে ‘প্রথমবার’ মাঠে গড়াচ্ছে ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ২৩:১০আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২৩:১০

অনেক দিন ধরেই আর্চারি দল অনুশীলন করে আসছে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে। শুধু তাই নয়। সেখানে প্রস্তুতির পাশাপাশি ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতাও হয়ে থাকে। এবার নতুন কিছুর স্বাদ পেতে যাচ্ছে এই স্টেডিয়াম। সেই মাঠে আর্চারির পাশাপাশি প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ফুটবল। প্রিমিয়ার লিগে এবার এই মাঠটিকে হোম ভেন্যু করেছে উত্তর বারিধারা। কাল বুধবার বিকালে ব্রাদার্স ইউনিয়ন ও বারিধারার ম্যাচ দিয়ে সেই মাঠে অভিষেক হবে প্রিমিয়ার লিগের।

এর ফলে টঙ্গীর মাঠে আর্চারির সঙ্গে ভাগাভাগি করে ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে। নুন্যতম ১২টি ম্যাচ হবে সেখানে। বাফুফে আগে থেকেই জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে সপ্তাহে অন্তত দুই দিন মাঠটি ব্যবহারের অনুমতি নিয়ে রেখেছে।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা টঙ্গীর নতুন মাঠকে খেলার জন্য উপযুক্ত করেছি। সেখানে লিগের ১২ টি ম্যাচ হবে।’

প্রিমিয়ার লিগে ১৩টি দল অংশ নিচ্ছে। সেখান থেকে উত্তর বারিধারার হোম ভেন্যু হচ্ছে টঙ্গী, মুন্সিগঞ্জে গেছে আরামবাগ ক্রীড়া সংঘ, কুমিল্লাতে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং এবং বাকি ৯টি দলের হোম ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী