মেসি-গ্রিজমানে সেই বিলবাওকে হারিয়েই বার্সার ‘প্রতিশোধ’

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৯

সুপার কাপের ফাইনালে অ্যাথলেতিক বিলবাওর কাছেই হারের লজ্জা পেয়েছিল বার্সেলোনা। লা লিগায় সেই হারের প্রতিশোধ নিয়েছে কাতালানরা। মেসি-গ্রিজমান নৈপুণ্যে বার্সা জিতেছে ২-১ গোলে।

সুপার কাপে এই প্রতিপক্ষের বিপক্ষে বার্সার হয়ে প্রথম লাল কার্ড দেখেছিলেন মেসি। যার জন্য নিষিদ্ধ ছিলেন দুই ম্যাচ। পুনরায় সেই প্রতিপক্ষকে পেয়েই অন্য আরেকটি মাইলফলক পূরণ করেছেন তিনি। ২০ মিনিটে তার বাঁকানো ফ্রি কিক থেকেই আসে প্রথম গোল। যে গোলটি ছিল বার্সা ক্যারিয়ারের ৬৫০ তম। একই সঙ্গে মেসি এই বার্তাটিও দিয়ে রাখলেন যে, তার চুক্তির পরিমাণ নিয়ে এল মুন্দোর ফাঁসকৃত তথ্য তাকে কোনওভাবেই প্রভাবিত করেনি।

যার প্রমাণ দিয়েছেন ম্যাচের শুরুতেই। গোল পেয়েই যাচ্ছিলেন, কিন্তু তিনি বল মেরে বসেন সোজা গোলকিপার বরাবর। উল্টো দিকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫ ম্যাচ জেতা বিলবাও ছিল পুরোপুরি নিষ্প্রভ। তার পরেও তারা ৪৯ মিনিটে ভাগ্যের জোরে পেয়ে যায় সমতাসূচক গোল! জর্ডি আলবা ভুল করে প্রতিপক্ষের ক্রস নিজেদের জালে পাঠিয়ে দিয়েছিলেন।

এর পরেও অবশ্য সমস্যা হয়নি বার্সার। ৭৪ মিনিটে দলটিকে জয় সূচক গোলটি এনে দিয়েছেন আন্তোয়ান গ্রিজমান। যিনি সুপার কাপের ফাইনালেও জোড়া গোল করেছিলেন।

লা লিগায় টানা ৫ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে এখন দুইয়ে চলে এসেছে বার্সা। ২০ ম্যাচে বার্সার সংগ্রহ ৪০। রিয়ালেরও সমান পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে বার্সেলোনাই। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেতিকো মাদ্রিদ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী