বারিধারাকে জিততে দিলো না মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৫

প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে আরামবাগকে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং। এর পর থেকে হতাশার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দলটি। জয়ের মুখ আর দেখা হয়নি মোহামেডানের। সবশেষ শুক্রবার উত্তর বারিধারার বিপক্ষে পিছিয়ে থেকেও ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে ঐতিহ্যবাহী ক্লাব।

এর ফলে ছয় ম্যাচে এক জয়, তিন ড্রয়ে ৬ পয়েন্ট মোহামেডানের। পাঁচ ম্যাচে উত্তর বারিধারার পয়েন্ট ২।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি শেষ হয়েছে উত্থান-পতনের মধ্য দিয়ে। ম্যাচের ১৮ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার ইভজেনি কোচনেভের পেনাল্টিতে এগিয়ে যায় বারিধারা। বক্সের মধ্যে সাইদস্তোন ফজিলভ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

গোল শোধে চেষ্টা করতে থাকা মোহামেডান বিরতিতে যাওয়ার আগমুহূর্তে সফল হয়। জাপানি মিডফিল্ডার উরু নাগাতার শট পাপন সিং ফেরাতে গিয়ে পড়ে যান। বল সেসময় তার হাতে লাগলে পেনাল্টি সিদ্ধান্ত দেন রেফারি। মালির সোলেমান দিয়াবাতে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সমর্থকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনেন।

বিরতির পরও দুই দল ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। কিন্তু কেউই সফল হতে পারেনি। ১-১ স্কোরলাইন নিয়েই মাঠ ছেড়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের