সাফ শিরোপা জয়ে মাঠে নামছে ভারত-আফগানিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৬, ১২:৪৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১২:৫০

সাফ সুজুকি কাপ রবিবার ভারতের কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় সাফের ১১তম আসরের শিরোপা জেতার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত এবং আফগানিস্তান। গত দুই আসর ধরেই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা দখলের লড়াইয়ের ফাইনালে দেখা গেছে ভারত এবং আফগানিস্তানকে। এই নিয়ে টানা তিনবার ফাইনাল খেলছে দলদুটি। আর উল্টোদিকে টানা তিন আসরেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।
২০১১ সালে আফগানদের ৪-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ভারত। আর ২০১৩ সালে ফাইনালে ভারতকে ২-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছিল আফগানরা।

শক্তিমত্তার বিচারে দুই দলের মধ্যে এগিয়ে থাকবে আফগানিস্তানই। কারণ, দেশটির ফুটবলারদের রয়েছে বিভিন্ন বিদেশি ক্লাবে খেলার অভিজ্ঞতা। জার্মানি, ডেনমার্ক, মালয়েশিয়ার মতো দেশের ক্লাবগুলোতে খেলে আফগান খেলোয়াড়রা। এখানেই মূলত ভারতের থেকে এগিয়ে যাবে আফগানিস্তান।

তবে পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে ভারতই। সাফের ছয়বারের চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে আফগানিস্তান জিতেছে মাত্র একবার, ২০১৩ সালে।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের