শেষ আটে লিভারপুলের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২১, ১৮:৪৩আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৮:৪৩

অনুষ্ঠিত হয়ে গেলো চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ড্র। শেষ আটে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে লিভারপুলের। আবার গতবারের ফাইনালের মতো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখের।

তাই শেষ আটের ড্র দেখে এমনটা মনে হতেই পারে যে, প্রতিশোধের সুবর্ণ সুযোগ লিভারপুল ও পিএসজির। কীভাবে? ২০১৮ সালের ফাইনালে লিভারপুলকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল লস ব্লাঙ্কোসরা। আর গতবার পিএসজিকে হারিয়েছিল বায়ার্ন।

সুইজারল্যান্ডের নিওনে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালের ড্র। শেষ আটে বাকি ম্যাচগুলোতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ড এবং চেলসির প্রতিপক্ষ জুভেন্টাসকে বিদায় করে দেওয়া এফসি পোর্তো।

সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ-লিভারপুল ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে পোর্তো-চেলসির মধ্যকার বিজয়ীর সঙ্গে। আবার ম্যানচেস্টার সিটি-ডর্টমুন্ডের মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে বায়ার্ন-পিএসজি ম্যাচ জিতে আসা দল।

দুই লেগের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৬, ৭ ও ১৩, ১৪ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৭, ২৮ এপ্রিল। ফিরতি লেগ ৪, ৫ মে।

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের