ভারত নয় আগামী মৌসুমে বাংলাদেশকেই প্রাধান্য জামাল ভূঁইয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২১, ১৬:৪১আপডেট : ২০ মার্চ ২০২১, ১৬:৪৬

এবার ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। নেপালে খেলতে যাওয়ার আগে শুক্রবার দেশে ফিরেছেন। ঢাকার মাটিতে পা রেখে অবশ্য আগামী মৌসুমে দেশের ফুটবলে থাকার সব বন্দোবস্তও করে যাচ্ছেন এই মিডফিল্ডার। আগামী মৌসুমের জন্য পুরনো ক্লাব সাইফ স্পোর্টিংয়েই চুক্তিবদ্ধ হয়েছেন আজ শনিবার। আগের মতোই বাৎসরিক ৬৬ লাখ টাকায় আগামী মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জামাল।

শুধু আগামী মৌসুমেই নয়, এই ক্লাবটির সঙ্গে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে খেলার কথাও পাকা করেছেন জামাল। তাই আজ সাইফ স্পোর্টিংয়ে অনুশীলনও করেছেন।

চুক্তি স্বাক্ষর করে সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন ‘জামাল সব সময় আমাদেরই খেলোয়াড় ছিল। মাঝে কলকাতা মোহামেডানের হয়ে খেলেছে। এখন আগামী মৌসুমের জন্যও জামালের সঙ্গে আমরা চুক্তি সেরে ফেলেছি। আগের মতো বার্ষিক ৬৬ লাখ টাকা পাবে ও (জামাল)। আর ভবিষ্যতে অন্য কোনও ক্লাব ওকে চাইলে সেটা পরে দেখা যাবে।’

এর পরই জামালকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন এই কর্মকর্তা, ‘জামাল ২০১৭ সাল থেকে আমাদের সঙ্গে আছে। আমরা চাই ওকে ঘরের ছেলে হিসেবে রাখতে। জিদান-পিরলোদের মতো একসময় ভবিষ্যতে কোচ হিসেবে দেখতে চাই।'

উল্লেখ্য, তিনজাতি টুর্নামেন্ট খেলতে জামাল নেপালে যাবেন ২২ মার্চ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের