১৪ এপ্রিল খেলতেই হচ্ছে আবাহনীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৭:৫৫আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৭:৫৫

করোনাভাইরাসের প্রভাব ও লকডাউনের কারণে এফসি কাপের ম্যাচ পেছানোর অনুরোধ করেছিল আবাহনী। কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাতে সায় দেয়নি। তাই নির্দিষ্ট সময়েই ম্যাচটি খেলতে হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটিকে।

এবারের এএফসি কাপে আবাহনীকে প্লে অফ পর্ব দিয়ে শুরু করতে হচ্ছে। সেখানকার দুটি ম্যাচ জিতলে তখন মিলবে গ্রুপ পর্বের টিকিট। প্লে অফ পর্বের শুরুতে আকাশি-নীলদের প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ঈগলস। আগামী ১৪ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। আবাহনী এই ম্যাচটি পেছানোর অনুরোধ করলেও এএফসি তাতে সাড়া দেয়নি।

দলটির ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনাভাইরাসের প্রভাব ও লকডাউনের কারণে আমাদের পক্ষে ১৪ এপ্রিল ম্যাচ আয়োজন করা কঠিন ছিল। আমরা এএফসির কাছে ম্যাচটির তারিখ পেছাতে বলেছিলাম। কিন্তু এখন এএফসি আমাদের বলেছে, নির্দিষ্ট তারিখে স্বাস্থ্যবিধি মেনে ও দর্শকশূন্য স্টেডিয়ামে তা আয়োজন করতে হবে। তাই আমাদের মাঠেই ম্যাচটি হতে যাচ্ছে।’

এএফসি কাপের প্লে অফ সামনে রেখে আবাহনী অনুশীলন করে যাচ্ছে। পর্তুগিজ কোচ মারিও লেমসের অধীনে চলছে কঠোর প্রস্তুতি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম