সুপার লিগ থেকে সরে দাঁড়িয়েছে ৬ ক্লাব

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১১:৩৪আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১১:৩৪

শুরুর আগেই মুখ থুবড়ে পড়েছে ‘বিদ্রোহী’ ইউরোপিয়ান সুপার লিগ। প্রতিষ্ঠাকালীন ১২টি ক্লাব থেকে সরে দাঁড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ৬টি ক্লাব!

শুরুতে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ম্যানচেস্টার সিটি। এর পর ইঙ্গিত দেয় চেলসি। বাকি চার ক্লাব হলো- আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও টটেনহাম। ৬টি ক্লাব সরে দাঁড়ানোয় সুপার লিগ বলেছে, এখন তারা এই প্রকল্পের নতুন রুপ দিতে কার্যকর পদক্ষেপটাই নেবে।

অথচ সুপার লিগ ঘোষণা করা হয় রবিবার। এমন ঘোষণার পর থেকে প্রকল্পটি তীব্র সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে মঙ্গলবার চেলসির স্ট্যামফোর্ড ব্রিজের বাইরে প্রায় সহস্রাধিক ভক্ত জড়ো হয়েছিলেন। সেদিন ব্রাইটনের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ব্লুরা। কিন্তু সুপার লিগে শুরুতে তাদের সম্পৃক্ততা থাকায় ভক্তরা জড়ো হয়ে এর প্রতিবাদ জানান। তীব্র সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ডও। যিনি সুপার লিগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। উডওয়ার্ড পদত্যাগ করবেন ২০২১ সালের শেষ দিকে।

অবশ্য এমন কিছু তখনই হলো যখন নাকি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তীব্র ভাষায় এই প্রকল্পের সমালোচনা করেছিলেন। এমনকি এই প্রকল্প রুখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও বলেছিলেন। এছাড়া শুরু থেকেই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সুপার লিগ থেকে সরে দাঁড়ানো ওই ৬টি ক্লাবের অধিনায়ক। লিভারপুল অধিনায়ক হেন্ডারসন বলেছেন, তারা কোনওভাবেই চান না সুপার লিগ মাঠে গড়াক!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি