পেরেজ বলছেন, সুপার লিগ বাতিল হয়ে যায়নি

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ১৯:২৩আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৯:২৩

ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে কত সমালোচনা, কত বিক্ষোভ। এমনকি প্রকল্পে অংশ নেওয়া ৯ ক্লাব সরে যাওয়ার পরেও বাতিল হয়ে যায়নি বিদ্রোহী এই লিগ! এমনই দাবি সুপার লিগ চেয়ারম্যান ও রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের।

প্রস্তাবিত বিদ্রোহী এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই শুরু হয় তুমুল সমালোচনা। দেখা দেয় বিক্ষোভ। ভক্তদের তীব্র প্রতিক্রিয়ায় প্রথমে ইংলিশ লিগের ৬টি ক্লাব ঘোষণা দেয় সরে যাওয়ার। এর পর একে একে বিদায় বলে দেয় অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব এসি মিলান, ইন্টার মিলানও। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠাকালীন বেশির ভাগ ক্লাবই যখন সরে দাঁড়িয়েছে,  পেরেজ বলছেন, ‘আমরা কাজটা চালিয়ে যাবো। প্রকল্পটা বাতিল হয়ে যায়নি, আপাতত স্থগিত।’

প্রকল্প থেকে এখনও সরে দাঁড়ায়নি জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস। যদিও জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া অ্যাগনেল্লি বলেছেন, এই পরিস্থিতিতে প্রকল্প আর চালিয়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজ যা বলছেন, তাতে বোঝাই যাচ্ছে তিনি হাল ছেড়ে দিচ্ছেন না। স্প্যানিশ একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এটা চুক্তিভিত্তিক একটা প্রকল্প। এভাবে কেউ চাইলেই ঘোষণা দিয়ে সরে যেতে পারে না। তারা চুক্তির মাধ্যমে আবদ্ধ।’

অবশ্য তখন পেরেজকে এমন প্রশ্নও করা হয়েছিল যে, এভাবে সরে যাওয়াতে ওই ক্লাবগুলোকে কোনও জরিমানা করা হবে কিনা। তখন পেরেজ বিষয়টি এড়িয়ে গেছেন।

তবে পেরেজ আবারও নিজের দৃষ্টিভঙ্গিটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, ‘সুপার লিগ করাই হয়েছে ফুটবলকে বাঁচানোর জন্য।’ কিন্তু সুপার লিগ নিয়ে এভাবে প্রতিক্রিয়া দেখানোয় তিনি খুব হতাশ ও দুঃখ পেয়েছেন বলে জানান। কারণ প্রকল্পটি নিয়ে কাজ চলছিল প্রায় তিন বছর!

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম