ইংলিশ প্রিমিয়ার লিগে রোজাদারের জন্য থেমে গেলো ম্যাচ!

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ১১:০৬আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১২:২২

ইংলিশ প্রিমিয়ার লিগ এবারই এমন নজির স্থাপন করলো প্রথমবার। ম্যাচ থামিয়ে মুসলিম ফুটবলারের ইফতার করতে দেওয়া হয়েছে বিরতি।

এমনটা হয়েছে লিস্টার ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার খেলায়। সোমবার আগে থেকেই এমনটি করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। যেন লিস্টারের মুসলিম ডিফেন্ডার ওয়েসলি ফোফানা ও ক্রিস্টাল মিডফিল্ডার চেইখো কুয়াতে রোজা রাখার পর ইফতার করতে পারেন যথা সময়। ম্যাচটি দিনের আলো থাকতে থাকতে মাঠে গড়ানোর ৩০ মিনিট পরই রোজাদারদের সুবিধায় বিরতি দেওয়া হয়েছিল কিছুক্ষণ।

রোজাদারকে এমন সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ফোফানা। টুইটারে লিখেছেন, ‘ম্যাচের মাঝে রোজা ভাঙার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রিমিয়ার লিগ সহ দলের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার মনে হয় এটাই ফুটবলকে বিস্ময়কর করে তোলে।’

গত সপ্তাহেও ফোফানা রোজা রেখে মাঠে নেমেছিলেন। তখন অবশ্য রোজা ভাঙার সুযোগ করে দেওয়ার জন্য তার বদলি নামানো হয়েছিল মাঠে। সোমবার বিরল দৃষ্টান্ত স্থাপনের পর থেকেই কর্তৃপক্ষকে প্রশংসায় ভাসাচ্ছে মুসলিম বিশ্বের অনেকে।

/এফআইআর/     
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী