পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ১৩:২৬আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৩:২৬

ফরাসি লিগে গতকালকেই রেকর্ড ১২তম শিরোপা জিততে পারতো পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকো পয়েন্ট হারালে সেটা সম্ভব হতো। কিন্তু মোনাকো লিলকে ১-০ গোলে পরাজিত করায় আরেকটু অপেক্ষায় থাকতে হচ্ছে লুইস এনরিকের শিষ্যদের। 

পিএসজি অ্যাওয়ে ম্যাচে লরিয়াঁকে ৪-১ গোলে বিধ্বস্ত করে সব আয়োজন সম্পন্ন করে রেখেছিল। কিন্তু মোনাকো ফোফানার গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় উৎসব করতে পারেনি। পয়েন্ট টেবিলে পিএসজির সংগ্রহ ৬৯ পয়েন্ট। তাদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে মোনাকো। এখনও ম্যাচ বাকি চারটি। 

চ্যাম্পিয়নস লিগ থাকায় এদিন ফর্মে থাকা ব্র্যাডলি বারকোলা, মার্কুইনহোস, আশরাফ হাকিমি, ভিতিনহা ও ওয়ারেন জায়ার এমেরিকে বিশ্রাম দিয়েছিলেন এনরিকে। তাতেও সমস্যা হয়নি তাদের। ১৯ মিনিটে প্রথম গোলটি এনে দেন দেম্বেলে। তিন মিনিট পর নুনো মেন্ডেসের ক্রসে সংযোগ ঘটিয়ে ব্যবধান বাড়িয়ে নেন এমবাপ্পে। ঘণ্টা খানেকের মাথায় এমবাপ্পের ক্রস থেকে দলের জয় সুনিশ্চিত করেন দেম্বেলে। ৭৩ মিনিটে বাম্বা একটি গোল শোধ দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ মুহূর্তে আরেকটি যোগ করেন এমবাপ্পে। তাতে মৌসুমে ২৬টি গোল হয়ে গেছে ফরাসি তারকার। 

তাদের ম্যাচের পরই লিলের বিপক্ষে জিতে দ্বিতীয়স্থানটি সুসংহত করেছে মোনাকা। ৬১ মিনিটে দলটির হয়ে একমাত্র গোলটি করেছেন ফোফানা। তাতে টানা তিন ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়ে লিলের। ৫২ পয়েন্ট নিয়ে লিল চারে অবস্থান করছে।

  /এফআইআর/        
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান