পৃষ্ঠপোষকরা কত টাকা দিচ্ছে জানাল না বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৬, ১৯:৩৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৯:৪৬

বঙ্গবন্ধু গোল্ড কাপের চলতি আয়োজনে স্পন্সর বা পৃষ্ঠপোষকরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কী পরিমাণ অর্থ দিচ্ছে তা না জানিয়েই চটজলদি পৃষ্ঠপোষকদের পরিচিতিমূলক সংবাদ সম্মেলন শেষ করলো বাফুফে।  আজ বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনে প্রচার মাধ্যমের প্রতিনিধিদের সামনে স্পন্সরদের পরিচয় করিয়ে দেয় বাফুফে। স্পন্সররা আগামীতেও তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে আশ্বাস দিলেও চলতি আয়োজনের জন্য কে কত টাকা দিচ্ছে তা জানানো হয়নি। পৃষ্ঠপোষকরা কত টাকা দিচ্ছে জানাল না বাফুফে

এবারও প্রেজেন্টিং স্পনসর রয়েছে এবি ব্যাংক, কো স্পনসররা হলো- বেক্সিমকো, হা-মিম গ্রুপ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, অভ্যন্তরীণ বিমান বাহক ইউ-এস বাংলা এয়ার লাইন্স, খাদ্য ও পানীয় স্পন্সর ইফাদ গ্রুপ ও পারটেক্স বেভারেজ, ইন্টারন্টে সেবার স্পন্সর আমরা নেটওয়ার্ক ও জুতা ও খেলার সরঞ্জাম স্পন্সর করছে লোটো।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়িশন অফ ব্যাংকসের প্রতিনিধি নুরুল ফজল বুলবুল তাদেও প্রতিশ্রুত ১৪ কোট টাকার মধ্যে দুই কোটি টাকার চেক বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীনের হাতে তুলে দেন। এর আগে ফুটবলের উন্নয়ন খাতে দুই বারে চার কোটি টাকা করেমোট আট কোট টাকা দিয়েছে তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামিম আহমেদ চৌধুরি, হা-মিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পিসহ অন্যান্য স্পনসরদের প্রতিনিধিরা। তাদের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় সংবাদ সম্মেলন। প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবে রুপ নেয়নি।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি