ফ্রি-কিক থেকে তিন পয়েন্ট পেলো চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২১, ২১:১৭আপডেট : ০৫ মে ২০২১, ২১:৫৫

প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে প্রায় আটকে দিয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু তাদের প্রতিরোধ শেষ পর্যন্ত টিকে থাকেনি। বুধবার আবারও তাদের ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

দলের হয়ে অধিনায়ক চার্লস দিদিয়ের জয়সূচক গোলটি করেছেন। প্রথম লেগেও একই ব্যবধানে জয় পেয়েছিল মারুফুল হকের দল।

চট্টগ্রাম আবাহনী ১৪ ম্যাচে ষষ্ঠ জয়ে ২২ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে সপ্তম স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে মোহামেডান আছে ষষ্ঠ স্থানে। আরামবাগ ১৩তম হারে আগের ১ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী আক্রমণ করে খেললেও আরামবাগের ডিফেন্সিভ খেলার কারণে গোল পাওয়া হয়নি। ৫ ডিফেন্ডার নিয়ে জাহিদুর রহমান মিলনের দল ভালোই সামাল দিচ্ছিল প্রতিপক্ষকে। যদিও শেষ রক্ষা হয়নি।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর চট্টগ্রাম আবাহনী শেষ দিকে এসে জয়সূচক গোলটি পেয়েছে। তাও আবার ফ্রি কিক থেকে। ৭৯ মিনিটে গোল করেছেন চার্লস দিদিয়ের।

৮২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ আসে চট্টগ্রাম আবাহনীর। কিন্তু চার্লস দিদিয়েরের পেনাল্টি শট ফিরে আসে পোস্টে লেগে। শেষ মুহূর্তে আরামবাগও গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু ৮৯ মিনিটে ইসলমজনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে আর সমতা ফেরানো যায়নি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের