বাফুফের অনুমতি ছাড়া কোচের কথা বলা ‘নিষেধ’

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২১, ১৭:০৮আপডেট : ০৬ মে ২০২১, ১৭:০৮

এমনিতে কথা বলতে তার জুড়ি নেই। সবসময়ই সংবাদমাধ্যমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’র। যে কোনও সময় সাড়া দিয়ে থাকেন। কিন্তু এবার তার মুখ ‘বন্ধ’ করে দেওয়া হয়েছে! বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) অনুমতি ছাড়া এক লাইনও কথা বলার সুযোগ নেই এই ইংলিশ কোচের। ডে নিজেই এই তথ্য দিয়েছেন।

বাংলা ট্রিবিউনকে লন্ডন থেকে ৪১ বছর বয়সী কোচ বলেছেন, ‘অনেক সময় আমার কথা ভুলভাবে উপস্থাপন করা হয়। মিথ্যা নিউজও তৈরি হয়। যা লজ্জার বিষয়। তাই বাফুফের মাধ্যম ছাড়া আমাকে কথা বলতে নিষেধ করা হয়েছে।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের বাকি ম্যাচগুলোর প্রস্তুতির জন্য আগামী ১০ মে ঢাকায় আসছেন ডে ও সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। ঢাকা ও কাতার মিলিয়ে প্রস্তুতি হওয়ার কথা রয়েছে।

জাতীয় দলের খেলোয়াড়দের দুই ভাগে কাতার যাওয়ার কথা। এএফসি কাপ শেষে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা মালদ্বীপ থেকে, আর বাকিরা কোচসহ যাবেন ঢাকা থেকে। তবে যাইহোক না কেন, তার আগেই মুখে কুলুপ এঁটেছেন ডে!

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম