বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কিংসলের বাসায় চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ২২:৩৫আপডেট : ১০ মে ২০২১, ২২:৩৫

বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন আগেই। কিন্তু জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট না হওয়ায় একটু অস্বস্তিতে আছেন এলিটা কিংসলে। এর ওপর তার বাসায় হয়েছে ভয়াবহ চুরি! গত শুক্রবার রাতে বসুন্ধরা আবাসিকে কিংসলের ফ্ল্যাট থেকে আলমারি ভেঙে চোর নিয়ে গেছে ১৪ হাজার ৮০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১২ লাখ টাকারও বেশি। স্বর্ণালঙ্কারও খোয়া গেছে। এমন পরিস্থিতিতে কিংসলের পরিবার বিচলিত।

পুরো বিষয়টি পুলিশ দেখছে। তবে এখনও কোনও কূল-কিনারা হয়নি। কিংসলে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাসায় সেদিন কেউ ছিল না। আমি দলের সঙ্গে স্টেডিয়ামে যাই। স্ত্রীসহ অন্যরা বাইরে যায়। এই সুযোগে এমন কাজ হয়েছে। রাতে বাসায় আসার পর সব কিছু পরিষ্কার হয়েছে।’

বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বলেছেন, ‘কিংসলের যা কিছু ছিল, নিয়ে গেছে। ও বলতে গেলে নিঃস্ব এখন। আমরা বিষয়টি দেখছি।’

২০১১ সাল থেকে বাংলাদেশে খেলছেন কিংসলে। বিয়ে করেছেন বাংলাদেশের মেয়ে। বিয়ে করে এখানেই থিতু হয়েছেন তিনি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের