ফিফার সভাপতি নির্বাচনে দাঁড়াচ্ছেন না নিষিদ্ধ হওয়া উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। পরের মাসেই ফিফার সভাপতি পদের নির্বাচন হওয়ার কথা। কিন্তু নিজ থেকেই নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে প্লাতিনি বলেছেন, ‘ফিফা সভাপতির পদ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। সময়টা আমার পক্ষে নয়। তাই বিদায় ফিফা, বিদায় সভাপতি পদ।’
দুর্নীতির কারণে ফিফা থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন প্লাতিনি ও ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। দুজনের বিরুদ্ধেই ২০১১ সালে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো লেনদেন করার অভিযোগ রয়েছে। তবে এর বিরুদ্ধে আপিল করবেন দুজনেই।
/এফআইআর/







