বার্সেলোনা কোচের চাকরি নিয়ে টানাটানি!

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২১, ২০:৫২আপডেট : ১২ মে ২০২১, ২০:৫২

ম্যাচের দৃশ্যপট কীভাবে পাল্টে গেলো! যে বার্সেলোনার জয় সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তারাই কিনা প্রথমার্ধে ২ গোলের লিড থেকেও মাঠ ছাড়লো পয়েন্ট ভাগাভাগি করে। লেভান্তের সঙ্গে ৩-৩ গোলের ড্রতে লা লিগা শিরোপায় দৌড়ে তারা ইতিচিহ্ন এঁকে দিয়েছে বলা যায়। একই সঙ্গে কি প্রধান কোচ রোনাল্ড কোম্যানেরও বিদায়ঘন্টা বেজে গেলো?

স্প্যানিশ মিডিয়ার খবর কিন্তু সেরকমই। বার্সেলোনা বোর্ড সদস্যরা নাকি তার কাজে খুশি নন। লা লিগার শিরোপা জিতলে তিনি চাকরি বাঁচাতে পারতেন। কিন্তু শিরোপা দৌড়ে টিকে থাকার সুযোগটাও নষ্ট করেছে তার দল। লেভান্তের বিপক্ষে শিরোপা হয়তো জেতা হতো না, তবে সুযোগ থাকতো। হেরে যাওয়ায় তাদের শেষ আশাও শেষ হয়েছে গেছে একরকম।

পয়েন্ট হারালে চাকরি নিয়ে যে কথা উঠবে, সেটা জানতেন কোম্যান। ম্যাচ শেষে তাই বললেন, ‘কোচরা সবসময় প্রশ্নের মুখে পড়ে। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আমি বুঝতে পেরেছিলাম আমাকে নিয়ে কথা উঠবে। আমরা হতাশ ও যা ঘটেছে, তাতে হতবাক।’

লেভান্তের বিপক্ষে জিতলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারতো বার্সেলোনা। তখন রিয়াল ও আতলেতিকো পয়েন্ট হারালে শেষ দুই ম্যাচ জিতলে সুযোগ তৈরি হতো লিগ জেতার। কোম্যান বললেন, ‘আমাদের লক্ষ্য ছিল, শেষ তিন ম্যাচ জেতার এবং অন্যরা যেন পয়েন্ট হারায়। কিন্তু তা হলো না। এখন আসলে কঠিন (লিগ জেতার)।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী