ভারতের বিপক্ষে খেলার আগে মোটিভেশন আসবে: জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৫:৫৯আপডেট : ১৮ মে ২০২১, ১৫:৫৯

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপের তিনটি ম্যাচ বাকী বাংলাদেশ দলের। সব ম্যাচই নিজেদের মাঠে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটি সরানো হয়েছে কাতারে। জুনের সেই তিনটি ম্যাচের মাঝে একটি আবার ভারতের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই ম্যাচকেই পাখির চোখ করেছেন জামাল ভূঁইয়ারা।  

পাখির চোখ করার কারণও যৌক্তিক। কলকাতায় অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ইতিবাচক পারফরম্যান্স ছিল সোহেল রানা-সাদ উদ্দিনদের। তাই এবার ফিরতি পর্বের ম্যাচে আলাদা মোটিভেশন কাজ করবে বলে মত বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার, ‘ভারতের বিপক্ষে খেলার আগে এমনিতেই মোটিভেশন আসবে। কারণ এর আগে ভারতের বিপক্ষে সবাই ভালো পারফর্ম করছিল। এছাড়া আরেকটি কারণ হতে পারে পাশের দেশ। তাদের বিপক্ষে একটা ইতিহাস তো আছেই। তাই আমরা চাইবো জিততে, এগিয়ে যেতে’

শুধু ভারতই নয়, আফগানিস্তান ও ওমানের বিপক্ষেও জিততে হলে সবাইকে নিজেদের সেরাটা দিতে হবে। যা আগের দিন ইংলিশ কোচ জেমি ডে বলে গেছেন। জামাল ভূঁইয়ারও একই কথা, ‘একজন ৫০ ভাগ দিলে তো হবে না। সবাইকে এক সঙ্গে ১০০ ভাগ দিতে হবে। তাহলেই আমরা ম্যাচ জিততে পারবো। তবে তার আগে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। সেখানে দেখতে হবে কোন বিভাগ শক্তিশালী কিংবা দুর্বল। সেগুলো নিয়ে কাজ করতে হবে।’

জামালের দুই সতীর্থ গোলকিপার আনিসুর রহমান জিকো ও মিডফিল্ডার সোহেল রানাও ভালো খেলতে উদগ্রীব। জিকো যেমন বলেছেন, ‘সবাই ফিট আছে। বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট পাওয়া সম্ভব।’

আর সোহেল রানা আবহাওয়া নিয়ে চিন্তিত নন। কারণ,‘কাতারে গরমে মনে হয় আমরা কিছুটা সুবিধা পাবো। এখানে গরমেই অনুশীলন করছি। আশা করছি, সেখানে সমস্যা হবে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি