সাংবাদিকদের ওপর হামলা: বঙ্গবন্ধু গোল্ডকাপ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার

যশোর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৬, ১৫:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৫:৫৮

যশোরে বঙ্গবন্ধু গোল্ড কাপের সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন সাংবাদিকরা। যশোরে সাংবাদিকদের সঙ্গে বাফুফের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসনের সমঝোতা বৈঠকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলা: বঙ্গবন্ধু গোল্ডকাপ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার

এর আগে শুক্রবার রাতে বঙ্গবন্ধুর সৈনিক লীগের শহর সেক্রেটারি আব্দুর রহমান কাকনের নেতৃত্বে ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত চ্যানেল ২৪'এর ক্যামেরা পারসন রিপনে ওপর হামলা চালায়। এ সময় আহত হন রিপন ও গাড়িচালক আলাউদ্দিন। তাদের বাঁচাতে এসে আহত হন যশোর প্রেসক্লাব সেক্রেটারি ও সমকালের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, ৭১ টিভির এসএম ফরহাদ, মাছরাঙার রাহুল রায়সহ কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা শহরে তাৎক্ষণিক মিছিল-সমাবেশ করে। এছাড়া তারা টুর্নামেন্টের আজকের খেলা বয়কটের ঘোষণা দেন।

এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন বাফুফে সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। বৈঠকে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘শুক্রবার রাতের ঘটনাটি অপ্রত্যাশিত। ঢাকা থেকে যারা এসেছেন, তারা আমাদের মেহমান। তাদের প্রতি যে আচরণ করা হয়েছে সে জন্যে আমি যশোরবাসীর পক্ষে লজ্জিত।’ সাংবাদিকদের ওপর হামলা: বঙ্গবন্ধু গোল্ডকাপ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার

তিনি বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোনও রাজনৈতিক পরিচয় নেই। তারা সন্ত্রাসী। সুন্দর ফুটবল খেলার স্বার্থে, যশোরে এমন একটি বড় আয়োজনের স্বার্থে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও এসপি আনিসুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ হামলাকারী সন্ত্রাসী আব্দুর রহমান কাকনকে আটক করে। অন্যদেরও শিগগির আটক করা হবে।

ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ ও বাফুফের সহ-সভাপতির কার্যকরী পদক্ষেপের কারণে সাংবাদিকরা টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করছেন বলে জানান প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন। বৈঠকের আগে সকালে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিপন হোসেন ও আলাউদ্দিনকে দেখতে যান।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের