আর্জেন্টিনার কোপা আমেরিকা গেলো ব্রাজিলে

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২১, ২১:১৬আপডেট : ১২ জুন ২০২১, ০০:৩৪

শুরুতে আয়োজক ছিল দুই দেশ- আর্জেন্টিনা ও কলম্বিয়া। পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে আয়োজকের তালিকা থেকে কাটা যায় কলম্বিয়ার নাম। ভাবা হচ্ছিল, এককভাবে কোপা আমেরিকা হতে যাচ্ছে আর্জেন্টিনায়। কিন্তু না, করোনাভাইরাস পরিস্থিতিতে তাদেরও নাম কাটা পড়ে। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েকদিন বাকি থাকতে আয়োজক দেশ ‘নিশ্চিহ্ন’ হয়ে যাওয়ায় কোপা আমেরিকা নিয়ে সংশয় জন্মে। তবে সব সংশয় দূর করে লাতিন আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল) নিশ্চিত করেছে, ২০২১ কোপা আমেরিকার নতুন আয়োজক ব্রাজিল।

অর্থাৎ, টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আয়োজন করতে যাচ্ছে সাম্বার দেশ। আগের সূচিতেই হবে কোপা আমেরিকা। তবে ভেন্যু ও ম্যাচ-ডে নতুন করে জানানো হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কনমেবল।

গত বছর হওয়ার কথা ছিল কোপা আমেরিকা। কিন্তু করোনাভাইরাসের ভয়াবহতায় স্থগিত করা হয়েছিল। কিন্তু এ বছর সময় যত এগিয়ে আসছিল, তত বেশি প্রতিযোগিতা নিয়ে শঙ্কার মেঘ জন্মাতে থাকে। অন্যতম আয়োজক কলম্বিয়ায় সরকার ও আন্দোলনকারীদের সংঘর্ষে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় দেশটির ফুটবল ফেডারেশন টুর্নামেন্ট আয়োজনের অবস্থান থেকে সরে দাঁড়ায়। এরপর আর্জেন্টিনায় করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় কনমেবল সেখান থেকেও কোপা আমেরিকা সরিয়ে নেয়।

এরপর জরুরি বৈঠক ডেকে ২৪ ঘণ্টার মধ্যে নতুন আয়োজক হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করেছে লাতিন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘২০২১ সালের কোপা আমেরিকা হবে ব্রাজিলে। শুরু ও শেষের তারিখ নিশ্চিত করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে ভেন্যু ও সূচি জানিয়ে দেবে কনমেবল।’

কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম দুই দেশ আয়োজক হয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি সেই ইতিহাস গড়তে দিলো না। এককভাবে ব্রাজিলে হতে যাওয়া আসরটি ১৩ জুন শুরু হয়ে চলবে ১০ জুলাই পর্যন্ত। এবার দিয়ে ষষ্ঠবার কোপার আয়োজক সাম্বার দেশ। আয়োজক হিসেবে আগের পাঁচবারের সবক’টিতে শিরোপা জিতেছে তারা। সবশেষটি গতবার ২০১৯ সালে, ফাইনালে পেরুকে হারিয়েছিল ৩-১ গোলে।

/কেআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান