লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫, ১৫:১২আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৫:১২

তিন বছর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে রোমাঞ্চকর এক ফাইনাল জিতে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিল আর্জেন্টিনা। সেই স্মৃতিবিজড়িত মাঠেই এবার আরেকটি শিরোপা জয়ের হাতছানি লিওনেল স্কালোনির শিষ্যদের সামনে। আসন্ন ‘ফিনালিসিমা’য় ইউরোপ সেরা স্পেনের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

আগামী ২৭ মার্চ কাতারের এই দৃষ্টিনন্দন স্টেডিয়ামে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি। মূলত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার শিরোপাজয়ী দুই দলের মধ্যে এই শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত হয়। 

এর আগে ২০২২ সালে প্রথম ফিনালিসিমায় ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। একই বছর কাতার বিশ্বকাপের ফাইনালে এই লুসাইলেই এমবাপ্পের ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছিল মেসির দল। 

গত বছরের ১৪ জুলাই ফুটবল বিশ্ব দেখেছিল এক রোমাঞ্চকর রাত। সেদিন একদিকে যেমন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন, অন্যদিকে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে আর্জেন্টিনা। 

পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত স্পেন ও আর্জেন্টিনা মোট ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। মাঠের লড়াইয়ে দুই দলই সমানে সমান। দুই দলই জিতেছে ৬টি করে ম্যাচ, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এবার লুসাইলের মাটিতে সেই সমীকরণ ভেঙে শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় ওঠে, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব। 

/টিএ/এসটি/এমকেএইচ/
সম্পর্কিত
আর্জেন্টিনার খেলার ভেন্যু বদলে যাচ্ছে
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
সর্বশেষ খবর
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী