কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২১, ০৯:১৫আপডেট : ০৯ জুন ২০২১, ১২:৪১

শুরুতেই প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যে দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় তারা। তাতে অবশ্য হাল ছাড়েনি কলম্বিয়া। লড়াই অব্যাহত রেখে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করতে সমর্থ হয়েছে তারা।

২০২২ সালের কাতার বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বুধবার ভোরে নিজেদের মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হয় কলম্বিয়া। শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ ড্র হয়।

খেলার প্রথমার্ধে ক্রিস্টিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো ড্যানিয়েল পারেদেসের গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে জয় হাতছাড়া হয় তাদের।

প্রায় দুই বছর ও টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর চলতি বাছাইয়ে তৃতীয় ম্যাচে পয়েন্ট হারালো আর্জেন্টিনা। এর আগে সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরেছে দলটি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি