১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘বিবিএল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৭:২৬আপডেট : ১৪ জুন ২০২১, ১৭:২৬

আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বক্সিং লিগ (বিবিএল)-২০২১। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি আয়োজিত এই লিগের খেলা ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে।

লিগে অংশ নিচ্ছে ৮ টি দল। দলগুলো হলো- এন জেট আর বক্সিং ক্লাব, আদনান হারুন ফাইট ক্লাব, মাহির হারুন টাইগার্স, আদম হক ওয়ারিয়রস, টাইগার ক্লান ওয়ারিয়রস, শাহ স্পোর্টস, টিম জি এবং টিম এইচ। প্রতিযোগিতা উপলক্ষে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বারিধারায়। সেখানে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরা হয়।

লিগে মোট ১২ টি ওজন শ্রেণিতে খেলা হবে। তাতে ১০টি ছেলে এবং ২টি মেয়েদের ওজন শ্রেণি রয়েছে। লিগে স্বর্ণপদক জয়ী বক্সারদের ১০ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হবে। রৌপ্যজয়ী বক্সাররা পাবেন ৩ হাজার এবং ব্রোঞ্জপদক জয়ীরা পাবেন ১ হাজার টাকা।

চাম্পিয়ন দলকে ট্রফির সঙ্গে দেওয়া হবে ২ লক্ষ টাকা এবং রানার্স আপ দল পাবে ট্রফি ও ১ লক্ষ টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মাদ আদনান হারুন, আন্তর্জাতিক যোগাযোগ উপদেষ্টা এম ডি আনিসুজ্জামান, মাহির হারুন টাইগার্স দলের ওনার মাহির হারুন এবং টাইগার ক্লান ওয়ারিয়রসের ওনার সাদমান সাকিব।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ