সুইজারল্যান্ডকে হারিয়ে সবার আগে নক আউট পর্বে ইতালি

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২১, ০৩:১২আপডেট : ১৭ জুন ২০২১, ০৩:১২

প্রথম ম্যাচে তুরস্ককে হারিয়ে নক আউট পর্বে এক পা দিয়ে রেখেছিল অন্যতম ফেভারিট ইতালি। এবার ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে হেসে খেলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে সবার আগে শেষ ষোলোতে জায়গা করে নিলো রবার্তো মানচিনির দল। বুধবার লোকাতেল্লির জোড়া লক্ষ্যভেদে ইতালি ৩-০ গোলে হারিয়েছে সুইসদের। অন্য গোলটি ইমোবাইলের।

ইতালি ইউরোতে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল, ১৯৬৮ সালে। এছাড়া সর্বশেষ ২০১২ সালে ফাইনাল খেলেছে। এবার ফেভারিটদের তালিকায় মানচিনির দলের নাম ওপরের দিকে। আর গ্রুপে দুটি ম্যাচই ফেভারিটদের মতো খেলেছে দলটি।

রোমে নিজেদের মাঠে বল দখলে ইতালি ও সুইজারল্যান্ড প্রায় সমানে সমান। কিন্তু আক্রমণে মানচিনির দলের একচেটিয়া প্রাধান্য।

১০ মিনিটের মাথায় ইতালি গোল পেতে পারতো। ইমোবাইলের হেড ক্রস বারের ওপর দিয়ে গেলে তা হয়নি।

১৮ মিনিটে কর্নার থেকে কিয়েলিনি আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন। গোল উদযাপন করতে শুরু করেন ইতালির খেলোয়াড়রা। কিন্তু রেফারি গোলের বাঁশি না বাজিয়ে ভিএআরের সাহায্য নেন। ভিএআর দেখে তিনি হ্যান্ডবলের নির্দেশ দেন।

তবে ২৬ মিনিটে আর ইতালিকে হতাশ হতে হয়নি। বেরার্দির নিচু ক্রস থেকে লোকাতেল্লি প্লেসিং করে দেন ১-০।

৩৭ মিনিটে স্পাইনাজোলার শট দূরের পোস্ট দিয়ে গেলে ব্যবধান বাড়ানো যায়নি।

বিরতির পরও ইতালির হাতেই ম্যাচের চালিকা শক্তি।

৫২ মিনিটে ইতালি ২-০ তে এগিয়ে যায়। বারেল্লার পাসে বক্সের বাইরে থেকে বা পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ২৩ বছর বয়সী লোকাতেল্লি।

দুই গোলে পিছিয়ে থেকে সুইসরা ম্যাচে ফেরার চেষ্টা করেন। কিন্তু শাকিরি ও ‍জুবেরের কেউই গোল শোধ দিতে পারেননি।

উল্টো তৃতীয় গোল হজম করতে হয়েছে! ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো কিকে ইমোবাইল লক্ষ্যভেদ করে ইতালিকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন।

 

 

/টিএ/আইএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি