নরসুন্দর ডেকে শাস্তির মুখোমুখি চিলির খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২১, ১৩:৩০আপডেট : ২১ জুন ২০২১, ১৩:৩৮

ব্রাজিলের করোনা পরিস্থিতি ভীষণ উদ্বেগজনক। এর মাঝেই সেখানে চলছে কোপা আমেরিকা। করোনা সংক্রমণের ঘটনা প্রতিদিনই ঘটছে দেশটিতে। বাদ যায়নি অংশ নিতে আসা দলগুলিও। এর পরেও সেখানে করোনা -বিধি ভাঙার মতো অপরাধ করে বসেছেন চিলির খেলোয়াড়রা।

রয়টার্স বলছে, হোটেলে তারা নিজেদের জীবানু সুরক্ষিত বলয়ে এক নরসুন্দরকে আমন্ত্রণ করেছিলেন। অথচ এসব বলয়ে কঠোর ভাবে করোনা-বিধি পালন করার নিয়ম। এমন কাণ্ড করার পর অবশ্য কোনও খেলোয়াড় বা অফিসিয়াল করোনা পজিটিভ হননি বলে জানিয়েছে চিলিয়ান ফুটবল ফেডারেশন। তবে টুর্নামেন্টের মাঝে প্রটোকল ভাঙায় শাস্তির মুখোমুখি হচ্ছেন অভিযুক্ত খেলোয়াড়রা।

চিলিয়ান ফুটবল সংস্থাটি কারও নাম না জানালেও দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে, ইন্টার মিলান মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও অধিনায়ক গ্যারি মেদেল এই কাণ্ডের সঙ্গে সম্পৃক্ত!

চিলিয়ান ফুটবল ফেডারেশন কারও নাম প্রকাশ না করলেও ঘটনা স্বীকার করেছে। একই সঙ্গে ক্ষমা চেয়ে তারা বলেছে, অভিযুক্তদের অবশ্যই জরিমানা করা হবে।

অবশ্য এর আগে চিলিয়ান সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করে ভিদাল ও মেদেল টিম হোটেলে অননুমোদিত একজনকে নিয়ে প্রবেশ করেছেন। এর পরেই বিবৃতিতে দিতে বাধ্য হয় দেশটির ফুটবল ফেডারেশন।

/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি