মাসচেরানোর রেকর্ড ছুঁয়ে মেসি যা বললেন

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২১, ১১:০০আপডেট : ২২ জুন ২০২১, ১১:০০

আর্জেন্টিনার জার্সিতে এতদিন সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা ছিল অবসরে চলে যাওয়া ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোর। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের দিন তার রেকর্ডেই ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। সেই সংখ্যাটা এখন ১৪৭।

এই মাইলফলকের দিনে আবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের পর তাই সাবেক সতীর্থকে স্মরণ করে পোস্ট দিয়েছেন মেসি। মাসচেরানোর সঙ্গে জাতীয় দলের ছবি পোস্ট করে ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘এগিয়ে যাওয়ার পথে আরেকটি জয়। আমার বন্ধু মাসচেরানোর মতো এত বেশি সংখ্যকবার আকাশী নীল-সাদা জার্সি পরতে পেরে আমি গর্বিত। আমি তাকে খুব ভালোবাসি, সব সময় শ্রদ্ধা করি।’

১৪৭ ম্যাচে মেসি আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ৭৩টি। অ্যাসিস্ট রয়েছে ৪৩টি।

মঙ্গলবারের পর কোপায় এক সপ্তাহের মতো বিশ্রাম পাচ্ছে মেসিরা। গ্রুপ পর্বের ফাইনাল ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে বলিভিয়ার। 

/এফআইআর/      
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম